পিএমইন্ডিয়া
গতকাল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতে সফররত ইরানের অর্থনীতি বিষয়ক এবং অর্থমন্ত্রী ডঃ আলি তায়েবনিয়া। ডঃ তায়েবনিয়া’কে প্রধানমন্ত্রী জানান, ইরানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে ভারত অধিক গুরুত্ব দিয়ে থাকে। প্রসঙ্গক্রমে, তিনি এ বছর জুলাই-এ ব্রিক্স (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) শিখর সম্মেলন চলাকালীন উফাতে রাষ্ট্রপতি রুহানি-র সঙ্গে তাঁর ফলপ্রসূ কথোপকথনের প্রসঙ্গটি উত্থাপন করেন।
ভারত যে ইরানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, তেল ও গ্যাস সংযোগ, বন্দর উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারিত করতে চায় সে বিষয়েও তাঁর মতামত জানান প্রধানমন্ত্রী।
SSS/SB
Had comprehensive discussions with Dr. Ali Tayyebnia, Minister of Economic Affairs and Finance of Iran. pic.twitter.com/ozo9kjJi9A
— Narendra Modi (@narendramodi) December 28, 2015