Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিশিষ্ট মুসলিম নাগরিকদের প্রতিনিধিদল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিশিষ্ট মুসলিম নাগরিকদের প্রতিনিধিদল


বিশিষ্ট মুসলিম নাগরিকদের এক প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রতিনিধিদলে ছিলেন শিয়াপন্থী মৌলবী মৌলানা কালবে জওয়াদ, আন্তর্জাতিক ইসলাম বিষয়ে বিশেষজ্ঞ শ্রী কামার আগা এবং শ্রী শাহিদ সিদ্দিকি।
প্রতিনিধিদলের সদস্যরা সৌদি আরবে সম্প্রতি এক সাফল্যপূর্ণ সফরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া ও উত্তর আফ্রিকার মানুষ বিশেষ করে যুবসম্প্রদায় শ্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী কর্মসূচি সম্পর্কে অত্যন্ত প্রীত আর তাঁরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চান।

এই প্রতিনিধিদলের সদস্যরাও শ্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী কর্মসূচির এবং তার সফল রূপায়ণের ভুয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকারের পুনরাবৃত্তি করে বলেন, শিক্ষার ওপর, বিশেষ করে কন্যা সন্তানদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এন ডি এ সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি যেমন – প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং মুদ্রা যোজনার মতো কর্মসূচিগুলির সুফল লাভে মুসলিম সম্প্রদায় সক্ষম হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

PG /SB/S