Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সামনে তাঁদের মতামত তুলে ধরলেন সচিবদের দুই গোষ্ঠী


প্রশাসনের বিভিন্ন এলাকায় রূপান্তর আনতে সচিবদের মতামত আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তার ফলস্বরূপ গতকাল সুপ্রশাসন-সমস্যা ও সুযোগ এবং কৃষি ও সহায়ক ক্ষেত্রে কৃষক-কেন্দ্রিক বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রীর সামনে মতামত তুলে ধরলেন সচিবদের দুই গোষ্ঠী।

কেন্দ্রীয় মন্ত্রীবর্গ শ্রী রাজনাথ সিং, শ্রীমতী সুষমা স্বরাজ, শ্রী নীতিন গড়করি এবং শ্রী মনোহর পাররিকর সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বহু সচিবও। শ্রী মোদী এবং অন্যান্য মন্ত্রীরা বেশ কিছু প্রশ্ন করেন সচিবদের যাঁরা তাঁদের মতামত প্রকাশ করেছেন।

SSS/SB/S