Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর হরিয়ানা সফর ; স্যার ছোটুরামের মূর্তির আবরন উন্মোচন করলেন, রেল কোচ মেরামত কারখানার শিলান্যাস করলেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার (৯, অক্টোবর) হরিয়ানার সাম্পলা ও রোহতক সফর করেন।

দীনবন্ধু স্যার ছোটুরামের একটি মূর্তির আবরন উন্মোচন করেন তিনি। এক জনসভায় প্রধানমন্ত্রী সোনেপতের রেল কোচ মেরামতি কারখানার শিলান্যাস উপলক্ষে এক ফলকের আবরন উন্মোচন করেন। নির্মাণ কাজ শেষের পর এই কারখানা চালু হলে এটি উত্তরাঞ্চলে রেল কামরার মেরামত ও রক্ষনাবেক্ষনের ক্ষেত্রে অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে। রেল কামরার মেরামত ও রক্ষনাবেক্ষনের এই কারখানাটি মড্যুলার ও প্রীফোরিকেটেড নির্মান প্রযুক্তি, অত্যাধুনিক যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম এবং পরিবেশবান্ধব পদ্ধতি কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে।

এই উপলক্ষে, প্রধানমন্ত্রী বলেন, চৌধুরি ছোটুরামজী সেই সকল সমাজ সংস্কারকদের একজন, যিনি দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। স্যার ছোটুরামকে পীড়িত ও বঞ্চিত মানুষের স্বার্থে জোরালো বক্তা হিসেবেও তিনি বর্ণনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই রেল কোচ মেরামতি কারখানাটি কেবল সোনেপতেরই নয়, সমগ্র হরিয়ানার সার্বিক উন্নয়নেই সহায়ক হবে। যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্হান সৃষ্টির পাশাপাশি এই কারখানাটি সংশ্লিষ্ট অঞ্চলের ছোট শিল্পোদ্যোগীদেরও উপকারে আসবে।

স্যার ছোটুরামের দূরদৃষ্টির প্রশংসা করে প্রধানমন্ত্রী ভাখড়া বাঁধের কথাও উল্লেখ করেন। কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য প্রদানে স্যার ছোটুরাম যে সকল পদক্ষেপ নিয়েছিলেন, তা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষক কল্যাণে কেন্দ্রীয় সরকারও একাধিক উদ্যোগ গ্রহন করেছে।

‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে অগ্রগতির উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই স্বাস্হ্য বিমা কর্মসূচির প্রথম সুফলভোগী হরিয়ানার বাসিন্দা। দুই সপ্তাহে ৫০ হাজারেরও বেশি মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পে অর্জিত সাফল্যের কথা উল্লেখ করে বলেন, হরিয়ানার বিভিন্ন গ্রামের মেয়েরা বিশ্ব আঙিনায় ভারতকে গর্বিত করেছেন এবং এই রাজ্যের যুবারা বিশ্বক্রীড়া ক্ষেত্রে দেশকে শক্তিশালী করে তুলতে সাহায্য করছেন। স্যার ছোটুরামের স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশ যে দ্রুত এগিয়ে চলেছে এগুলি সবই সেই ইঙ্গিত-ই বহন করছে বলে শ্রী মোদী অভিমত প্রকাশ করেন।

CG/BD/NS