Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী সকাশে মার্কিন প্রতিরক্ষা সচিব মিঃ অ্যাস্টন কার্টার

প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী সকাশে মার্কিন প্রতিরক্ষা সচিব মিঃ অ্যাস্টন কার্টার


মার্কিনপ্রতিরক্ষা সচিব মিঃ অ্যাস্টন কার্টার বৃহস্পতিবার এখানে সাক্ষাৎ করেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

ভারতও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করে তোলার লক্ষ্যে মিঃকার্টারের বিশেষ অবদানের কথা উল্লেখ করে তাঁর বিশেষ প্রশংসা করেন ভারতেরপ্রধানমন্ত্রী। এ বছর জুন মাসে তাঁর সফল মার্কিন যুক্তরাষ্ট্র সফরের কথাও প্রসঙ্গতস্মরণ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক নিবিড় ও শক্তিশালী দ্বিপাক্ষিকঅংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে ভারতের দৃঢ় অঙ্গীকারের কথাও উল্লেখ করেন শ্রীনরেন্দ্র মোদী।

এবছর জুন মাসে ভারতের প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে পারস্পরিকসমঝোতার ভিত্তিতে যে সমস্ত বিষয়ে দুটি দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাবাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে শ্রী মোদীকে অবহিত করেন মার্কিন প্রতিরক্ষা সচিব।

আঞ্চলিকস্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের বিকাশ ওউন্নয়ন প্রসঙ্গেও মতবিনিময় করেন তাঁরা।

PG/SKD/DM