পিএমইন্ডিয়া
প্যাসিফিকপেনশন অ্যান্ড ইনভেস্টমেন্ট (পিপিআই) সংস্থার প্রেসিডেন্ট মিঃ লিওনেল সি জনসন-এরনেতৃত্বে এক প্রতিনিধিদল সোমবার এখানে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর সঙ্গে।
প্রধানমন্ত্রীরসঙ্গে আলোচনাকালে ভারতে অর্থনৈতিক সংস্কারের অগ্রগতির বিশেষ প্রশংসা করেনপিপিআই-এর প্রতিনিধিরা। সেইসঙ্গে, এ দেশে বিকাশের সম্ভাবনা যে যথেষ্ট উজ্জ্বলসেকথাও তাঁরা বিশেষ জোরের সঙ্গে ব্যক্ত করেন। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং পণ্য ওপরিষেবা কর সহ ভারতীয় অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে তাঁরা এদিন আলোচনা করেন শ্রীনরেন্দ্র মোদীর সঙ্গে।
প্রধানমন্ত্রীভারতের বিনিয়োগ সম্ভাবনার ক্ষেত্রগুলি সম্পর্কে তাঁদের অবহিত করেন। বাণিজ্যিককাজকর্ম সহজতর করে তোলার লক্ষ্যে সাম্প্রতিককালে গৃহীত সংস্কার উদ্যোগ এবং বিভিন্নপদক্ষেপের বিষয়গুলিও তিনি আলোচনাকালে তুলে ধরেন প্রতিনিধিদের কাছে। শ্রী মোদীবলেন, ভারতীয় জনসাধারণের ক্রমবর্ধমান আশা-আকাঙ্ক্ষা এবং দেশের বলিষ্ঠ অর্থনৈতিকভিত্তি বিনিয়োগের ক্ষেত্রে এক বিশেষ সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে,পুনর্নবীকরণযোগ্য জ্বালানি এবং জৈব কৃষি পদ্ধতি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা যেপ্রচুর একথাও তিনি উল্লেখ করেন তাঁদের কাছে। একটি ট্রাস্ট হিসেবে বিনিয়োগের জন্যপিপিআই-এর অর্থভাণ্ডার যে যথেষ্ট মজবুত ও শক্তিশালী – এই প্রসঙ্গের অবতারণা করেপিপিআই-এর ভূমিকার বিশেষ প্রশংসা করেন তিনি। এইভাবে ট্রাস্ট গঠন করার মাধ্যমেআর্থিক সহযোগিতা প্রসারের ধারণা ভারত যে ভালোভাবেই উপলব্ধি করেছে একথাও তিনি বলেনতাঁদের। প্রধানমন্ত্রীর মতে, এ বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করেছিলেন মহাত্মাগান্ধীও।
PG/SKD/DM
A delegation from Pacific Pension and Investment Institute called on PM @narendramodi. PM highlighted various possibilities for investment in India. He spoke of the recent reforms and steps taken for ease of doing business. https://t.co/jJ1ni67odj pic.twitter.com/E1wbN4vtzb
— PMO India (@PMOIndia) November 6, 2017