Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আই ডি এফ সি ব্যাঙ্কের উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্যাঙ্কিং ক্ষেত্র গ্রামাঞ্চলে বড়সড় বিকাশ অর্জনের মুখে। কয়েক বছর আগে টেলিযোগাযোগ ক্ষেত্রে যে বৃদ্ধি অর্জিত হয়েছিল এটা হবে তারই মতো। আজ নতুনদিল্লিতে আই ডি এফ সি ব্যাঙ্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন।

প্রধানমন্ত্রী আই ডি এফ সি-কে তার ১৮ বছরের সফল যাত্রার জন্য প্রশংসা করে বলেন যে, এখন এই সংস্থা ব্যাঙ্ক রূপে আরও চ্যালেঞ্জিং ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিশেষ করে, গ্রামাঞ্চলে। এই সংস্থা পরিকাঠামো গড়ায় সহায়তা থেকে শুরু করে এখন জীবন নির্মাণে ব্রতী হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, পুরো ব্যাঙ্কিং ক্ষেত্র অত্যাধুনিক প্রযুক্তি আসার ফলে এক বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে চলেছে এবং ব্যাঙ্কিং-এর ভবিষ্যৎ আকার শুধু যে পরিসর-মুক্ত ও কাগজ-মুক্ত হবে তাই নয়, এটি অবশেষে মুদ্রা-মুক্ত-ও হবে আর, সেটা কালো টাকা কমাতে সাহায্য করবে।

কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কিং ক্ষেত্রে যে সব সংস্কার এনেছে, বিশেষ করে উচ্চপদস্থদের নিয়োগ, ব্যাঙ্ক বোর্ড ব্যুরো গঠন, ব্যাঙ্কগুলির নতুন করে মূলধন তৈরি, সম্পদের ডি-স্ট্রেসিং, শূন্য-হস্তক্ষেপের মাধ্যমে ব্যাঙ্ক ব্যবস্থাপনাকে আরও ক্ষমতায়িত করা, প্রধান পারদর্শিতা সূচকগুলির মাধ্যমে একটি দায়বদ্ধতা কাঠামো গড়ে তোলা এবং ব্যাঙ্কগুলির প্রশাসনের জন্য সংস্কার প্রভৃতির কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি এবং অর্থ প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত সিনহাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
PG/DM