Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামীকাল ঝাড়খন্ড করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) ঝাড়খন্ডের হাজারিবাগ ও রাঁচি সফর করবেন। সেখানে তিনি স্বাস্থ্য, শিক্ষা, জল সরবরাহ এবং পরিষ্কার – পরিচ্ছন্নতা সম্পর্কিত একাধিক প্রকল্পের সূচনা করবেন। আশা করা হচ্ছে, এই প্রকল্পগুলির ফলে ঝাড়খন্ডের আদিবাসী মানুষজন ব্যাপক উপকৃত হবেন।

হাজারিবাগ সফরে গিয়ে প্রধানমন্ত্রী তিনটি মেডিকেল কলেজের উদ্বোধন করবেন। এই মেডিকেল কলেজগুলি হ’ল – হাজারিবাগ, দুমকা ও পালামৌ-তে গড়ে উঠেছে। এছাড়াও, তিনি হাজারিবাগ, দুমকা, পালামৌ এবং জামশেদপুরে ৫০০ শয্যাবিশিষ্ট চারটি হাসপাতালের শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রী গ্রামীণ জল সরবরাহের লক্ষ্যে রামগড় ও হাজারিবাগ জেলায় চারটি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও, ঐ দুই জেলার গ্রামীণ এলাকার জন্য আরও ৬টি জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন। হাজারিবাগের জন্য তিনি শহরাঞ্চলীয় জল সরবরাহ ব্যবস্থার শিলান্যাস করবেন।

এরপর, প্রধানমন্ত্রী সাহেবগঞ্জে বর্জ্য নিকাশি পরিচালন কেন্দ্রের সূচনা এবং নমামি গঙ্গে কর্মসূচির আওতায় মধুসূদন ঘাটের উদ্বোধন করবেন।

রামগড়ে মহিলাদের উচ্চতর শিক্ষার জন্য যে ইঞ্জিনিয়ারিং কলেজটি গড়ে তোলা হচ্ছে, শ্রী মোদী তারও উদ্বোধন করবেন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও বঞ্চিত শ্রেণীর মানুষের বাসস্থান এলাকাগুলির জন্য তিনি একাধিক জল সরবরাহ প্রকল্পেরও শিলান্যাস করবেন।

হাজারিবাগের আচার্য বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়ে আদিবাসী অধ্যয়ন কেন্দ্রেরও তিনি শিলান্যাস করবেন।

ই-ন্যাম বা জাতীয় বৈদ্যুতিন কৃষি বাজার উদ্যোগের আওতায় কৃষকদেরকে মোবাইল ফোন কেনার জন্য প্রত্যক্ষ হস্তান্তর কর্মসূচির সূচনা উপলক্ষে নির্দিষ্ট কিছু সুফলভোগীর হাতে তিনি চেক তুলে দেবেন।

সরকারি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে দৈহিক পুষ্টির ঘাটতি মেটাতে প্যাকেটজাত গুড়ো দুধ প্রধানমন্ত্রী পড়ুয়াদের বিতরণ করবেন।

রাঁচিতে শ্রী মোদী, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা – আয়ুষ্মান ভারত কর্মসূচির সুফলভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন।

CG/BD/SB…