Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামীকাল দাদরা ও নগর হাভেলি পরিদর্শন করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৯শে জানুয়ারি) দাদরা ও নগর হাভেলির রাজধানী সিলভাসা সফর করবেন।

পরিদর্শনকালে তিনি সাইলি-তে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলিতে একাধিক বিকাশমূলক প্রকল্পের ফলক উন্মোচনের মাধ্যমে শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রী ‘এম-আরোগ্য’ অ্যাপ এবং দাদরা ও নগর হাভেলিতে ডিজিটাল মাধ্যমে বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ, পৃথকীকরণ ও কঠিন বর্জ্যের প্রক্রিয়াকরণ চালু করবেন।

কেন্দ্রশাসিত অঞ্চলটির তথ্যপ্রযুক্তি নীতির প্রকাশও তিনি করবেন।

‘প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা’র শংসাপত্র এবং বন অধিকার শংসাপত্র কয়েকজন সুবিধাভোগীর হাতে তিনি তুলে দেবেন।

সিলভাসার সাইলিতে মেডিকেল কলেজের প্রতিষ্ঠার ফলে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নতি হবে। এর ফলে, ছাত্রছাত্রীরা বিশেষ করে, দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপজাতি ও গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। এর ফলে, চিকিৎসকদের সংখ্যা বাড়বে এবং ছাত্রছাত্রীদের ডাক্তারি শিক্ষার সুযোগ বৃদ্ধি হবে। মেডিকেল কলেজ এবং মেডিকেল ও প্যারা-মেডিকেল কলেজের ছাত্রাবাস ও আবাসিক ভবনগুলি নির্মাণের জন্য ২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

CG/SC/DM/….