Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামীকাল বারাণসী সফর করবেন


শুক্রবার বারাণসী সফরে যাবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। শহরে পৌঁছানোর পর বারাণসীতে রিক্সা সংঘ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’য় একটি প্যাকেজ ৬০২টি পরিবারের হাতে তুলে দেবেন। এদিন তিনি ৫০১টি প্যাডেল রিক্সা এবং ১০১টি ই-রিক্সা বিতরণ করবেন। এছাড়াও, রিক্সা চালক, ঠেলাগাড়ি ও ফেরিওয়ালাদের মধ্যে ১০০০টি সৌর লন্ঠন তিনি বিতরণ করবেন। এরপর , এদিনের অনুষ্ঠানে সুবিধাভোগীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন।

এই অনুষ্ঠানের পর, ডিএলডব্লু ময়দানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সুসংহত শক্তি বিকাশ প্রকল্প (ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলেপমেন্ট স্কীম)-এর উদ্বোধন করবেন। কয়েকটি পরিকাঠামো সম্বন্ধীত প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা কেন্দ্রটি প্রধানমন্ত্রী রিমোর্ট নিয়ন্ত্রিত পদ্ধতিতে জাতির উদ্দেশ্য উৎসর্গ করবেন এবং একই পদ্ধতিতে রামনগর ডাকঘরে যাত্রী সংরক্ষণ সুবিধারও তিনি উদ্বোধন করবেন।

PG/SB/SC/JC/AGT