Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামীকাল মুম্বাইয়ে এআইআইবি-এর তৃতীয় বার্ষিক বৈঠক উদ্বোধন করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৬ জুন) মুম্বাই সফর করবেন।তিনি সেখানে এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাঙ্কের (এআইআইবি) তৃতীয় বার্ষিক বৈঠক উদ্বোধন করবেন। এশীয় মহাদেশ ও তার বাইরে আর্থ-সামাজিক ব্যবস্হার মানোন্নয়নের উদ্দেশ্যে বহুক্ষেত্রীয় একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানিক হিসেবে এই ব্যাঙ্ক গঠিত হয়েছে।

এই ব্যাঙ্কের এ বছরের বৈঠকের মূল আলোচ্য বিষয় হল ‘পরিকাঠামো ক্ষেত্রে অর্থলগ্নি : উদ্ভাবন ও সহযোগিতা’। পরিকাঠামো ক্ষেত্রে সুসংহত বিনিয়োগ ব্যবস্হার মাধ্যমে এক সুস্হায়ী ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সরকারি ও অন্যান্য সংগঠনের কর্তাব্যক্তিরা বৈঠকে তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করবেন।

এবারের বৈঠকের অপর একটি উল্লেখযোগ্য বিষয় হল এশীয় পরিকাঠামো মঞ্চের সূচনা। এই মঞ্চের সঙ্গে পরিকাঠামো প্রসার ও মানোন্নয়নের সঙ্গে জড়িত পেশাদাররা সামিল হতে পারবেন এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত চাহিদা পূরণে উদ্ভাবনী বিনিয়োগ পদ্ধতি আরও সুগম করে তোলার পক্ষে তারা মত বিনিময় করতে পারবেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী বাণিজ্যিক কর্তাব্যক্তি ও শিল্প সংস্হার প্রতিনিধিদের সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন, নীতি উদ্যোগ, বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্হানের মতো বিষয়গুলি আলাপ-আলোচনা করবেন।

SSS/BD/NS/…