Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামীকাল ‘প্রগতি’ বৈঠকে পৌরোহিত্য করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সরকারের কাজের অগ্রগতি এবং সময়মতো বাস্তবায়নের বিষয় নিয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর মাল্টি-মোডাল প্ল্যাটফর্ম ‘প্রগতি’র মাধ্যমে ৩২তম বৈঠকে পৌরোহিত্য করবেন।

‘প্রগতি’র ৩১তম তথা পূর্ববর্তী বৈঠকে প্রধানমন্ত্রী ১২ লক্ষ কোটি টাকা মূল্যের প্রকল্পের বিষয়টি পর্যালোচনা করেছিলেন। ২০১৯-এর শেষ ‘প্রগতি’র বৈঠকে ১৬টি রাজ্য এবং জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে ৬১ হাজার কোটি টাকা মূল্যের নয়টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে, জাতীয় কৃষি বাজার, বিদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের অভাব-অভিযোগ, উন্নতিতে সক্ষম জেলাগুলির জন্য গৃহীত কর্মসূচি, পরিকাঠামোগত উন্নয়ন ও উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা হয়।

২০১৫ সালের ২৫শে মার্চ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকারের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবং একাধিক উদ্দেশ্য সাধনের জন্য এই তথ্যপ্রযুক্তি নির্ভর মাল্টি-মোডাল প্ল্যাটফর্ম ‘প্রগতি’র সূচনা করেছিলেন। এই ‘প্রগতি’ প্ল্যাটফর্মে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং পর্যালোচনা করার সুযোগ রয়েছে। একইসঙ্গে, ‘প্রগতি’ প্ল্যাটফর্মের সাহায্যে রাজ্যে চালু হওয়া কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ও কর্মসূচিগুলির পর্যালোচনা ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

CG/SS/DM/