পিএমইন্ডিয়া
নয়াদিল্লি,১৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে “পরিবেশ ও জলবায়ু গতিশীলতার ভবিষ্যৎ” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন।
ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল আয়োজিত দুদিনের এই সম্মেলনে (১৯ ও ২০ সেপ্টেম্বর) পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি ও জেলা আদালতগুলির বিচারক, বিভিন্ন মন্ত্রকের সচিব, পদস্থ সরকারি আধিকারিক, স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমির প্রতিনিধি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ মূল্যায়ণ কমিটি, রাজ্য পরিবেশগত প্রভাব মূল্যায়ণ কর্তৃপক্ষ, রাজ্য জলাভূমি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা যোগ দেবেন। ১৭ টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগীয় প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত থাকবেন।
এই সম্মেলন বিচারবিভাগীয় দৃষ্টিভঙ্গী, বৈজ্ঞানিক জ্ঞান, পরিবেশগত শাসন প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়ের এক মঞ্চ হিসেবে কাজ করবে। নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও প্রয়োগের ক্ষেত্রে খামতি সহ গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পরিবেশগত সুশাসন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার পন্থা পদ্ধতির অন্বেষণ করা হবে।
SC/SD/SG