Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আফগানিস্তানের রাষ্ট্রপতির সাথে কথা বললেন; ভূমিকম্পে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সোমবার আফগানিস্তানের রাষ্ট্রপতি মহম্মদ আশরফ ঘনির সাথে কথা বলেছেন এবং সেদেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি শোক ও সহানভুতি জানিয়েছেন|
প্রধানমন্ত্রী বলেন, “আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরফ ঘনির সাথে কথা হলো এবং সেদেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় আমার শোক ও সহানভুতির কথা জানালাম|
রাষ্ট্রপতি আশরফ ঘনি ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব সম্পর্কে আমাকে জনিয়েছেন | আমি সমস্ত রকমের সহযোগিতা দেওয়ার কথা তাঁকে জানিয়েছি|

রাষ্ট্রপতি আশরফ ঘনি আমাকে বলেছেন যে, ভুমিকম্পের ফলে একটি স্কুল বাড়ি সম্পূর্ণ ভেঙ্গে পড়ে শিশুদের প্রাণহানি ঘটেছে | এটা শুনে অত্যন্ত আহত হয়েছি|
রাষ্ট্রপতি আশরফ ঘনি যখন আমাকে স্কুলটি সম্পর্কে বলছিলেন আমার মন তখন চলে গিয়েছিল অনুরূপ একটি বিপর্যয়কর ঘটনার দিকে, যা ২০০১-এ কুচ-এর আনজার-এ ঘটেছিল | অত্যন্ত বিষাদগ্রস্ত লাগছে|”

SC/ND/DSC/