পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে বৃহস্পতিবার অত্যাধুনিক সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল- সর্দার বল্লভভাই প্যাটেল চিকিৎসা বিজ্ঞান ও গবেষনা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। আমেদাবাদ পুরনিগম নির্মিত ৭৮ মিটার উচ্চতা বিশিষ্ট এই হাসপাতালটিতে ১ হাজার ৫০০টি রোগি-শয্যা সহ আধুনিক সুযোগ-সুবিধা ও এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে।
প্রধানমন্ত্রী এই হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। বিশ্বমানের হাসপাতাল নির্মাণে আমেদাবাদ পুরনিগমের ভূমিকার উচ্ছসিত প্রশংসা করে বলেন, ‘আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল চিকিৎসা বিজ্ঞান ও গবেষনা প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য সরকারি হাসপাতালগুলির কাছে আদর্শ বা মডেল হয়ে উঠবে’।
৭৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৮ তল বিশিষ্ট এই হাসপাতালটিতে সুলভ মূল্যে বিশ্বমানেরচিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত কর্মসূচির সঙ্গে এই হাসপাতালটিকে যুক্ত করা হয়েছে। এই উপলক্ষে এক জনসভায় শ্রী মোদী আয়ুষ্মান ভারত কর্মসূচির উল্লেখ করে বলেন, ‘এই কর্মসূচির জন্যই ছোট শহরগুলিতেও নতুন হাসপাতাল নির্মাণের চাহিদা বাড়ছে। দ্রুত নতুন হাসপাতাল গড়ে তোলা হচ্ছে, চিকিৎসক ও আধা-চিকিৎসক কর্মীর চাহিদা বাড়ছে এবং এরফলে স্বাস্হ্য পরিচর্যা ক্ষেত্রে যুবক-যুবতীদের জন্য কর্মসংস্হানের নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে’।
শ্রী মোদী আরও বলেন, বিগত চার বছরে দেশে স্বাস্হ্য পরিষেবা প্রদানের সুযোগ-সুবিধার ব্যাপক সম্প্রসারণ হয়েছে। সেইসঙ্গে চিকিৎসা শিক্ষারও বিস্তার ঘটেছে। এই উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্হ্য পরিষেবা পাওয়ার চাহিদা পূরণে ব্যাপক সাহায্য করছে।
গরিব মানুষের উদ্বেগ এবং তাদের কল্যাণে এই উদ্বেগগুলি দূরীকরণের বিষয়টি সর্বাগ্রে থাকে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সর্বদাই গরীব মানুষের পাশে রয়েছে। এদের স্বার্থেই স্বাস্হ্য পরিচর্যা পরিষেবার সম্প্রসারণ ঘটানো হয়েছে এবং প্রধানমন্ত্রী জনঔষধী যোজনার মাধ্যমে কম দামে জেনেরিক ওষুধপত্রের সংস্হান করা হচ্ছে। এগুলি সবই সরকারের কল্যাণমূলক উদ্যোগের প্রতিফলন। সারা দেশে প্রায় ৫ হাজার প্রধানমন্ত্রী জনঔষধী কেন্দ্র চালু করা হয়েছে’।
প্রধানমন্ত্রী আরও বলেন, সকলের জন্য সমান সুযোগ-সুবিধা প্রদানে সরকার অঙ্গিকারবদ্ধ এবং সাধারণ শ্রেণীভুক্ত দরিদ্র মানুষের স্বার্থে ১০ শতাংশ সংরক্ষণ এই লক্ষ্যেই একটি পদক্ষেপ। সাধারণ শ্রেণীভুক্ত দরিদ্র মানুষের ১০ শতাংশ সংরক্ষণের লক্ষ্যপূরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলির আসন সংখ্যা ১০ শতাংশ বাড়ানো হচ্ছে। সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শ্রেণীভুক্ত দরিদ্র মানুষের স্বার্থে ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত রূপায়ণের যে পরিকল্পনা গুজরাট সরকার নিয়েছে, শ্রী মোদী তার প্রশংসা করেন। সংরক্ষণ বলবৎ করার ক্ষেত্রে গুজরাটই দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে।
হালকা মেজাজে প্রধানমন্ত্রী বলেন, ইংরাজি নববর্ষে এটাই তাঁর প্রথম গুজরাট সফর। এই সফর এমন এক উৎসবের মরশুমে হচ্ছে, যখন আমেদাবাদবাসীদের স্বার্থে স্বাস্হ্য পরিষেবা ক্ষেত্রে এ ধরণের একটি আধুনিক হাসপাতাল উৎসর্গ করার চেয়ে আর ভালো সময় হতে পারে না। দেশের হাতে গোনা কয়েকটি পুর নিগমে বিশ্ব মানের এ ধরণের স্বাস্হ্য পরিষেবা ব্যবস্হা প্রদানে এগিয়ে এসেছে। আমেদাবাদের মহানাগরিক হিসাবে সর্দার প্যাটেলর ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্হ্য, অনাময় এবং পরিস্কার পরিছ্ন্নতার ক্ষেত্রে তাঁর প্রয়াস দৃষ্টান্ত হয়ে রয়েছে।
সকলের সমান সুযোগ-সুবিধা ও উন্নতির লক্ষ্যে তাঁর প্রতিশ্রূতির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে‘সবকা সাথ সবকা বিকাশ’– এই মন্ত্রেই নতুন ভারত গড়ে তোলা সম্ভব বলে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শেষ করেন।
CG/BD/NS/
750 करोड़ रुपए की लागत से बना सरदार वल्लभ भाई पटेल इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस एंड रिसर्च आपकी सेवा के लिए समर्पित है।
— PMO India (@PMOIndia) January 17, 2019
इस विश्वस्तरीय अस्पताल के लिए आप सभी को बहुत-बहुत बधाई: PM
ये अस्पताल देश में सरकारी अस्पतालों के लिए एक मॉडल सिद्ध होने वाला है।
— PMO India (@PMOIndia) January 17, 2019
यहां के कमरे हों या फिर पूरा कैंपस, आधुनिकता और पर्यावरण का पूरा ध्यान रखा गया है।
1500 बेड वाला ये अस्पताल अहमदाबाद की स्वास्थ्य सुविधाओं को उच्च स्तर पर ले जाने वाला है: PM
सरकारी अस्पतालों में जाने से लोग बचते थे और प्राइवेट अस्पतालों में इलाज कर पाना सिर्फ साधन संपन्न लोगों के ही बस में था। ये देखकर बड़ी पीड़ा होती थी
— PMO India (@PMOIndia) January 17, 2019
इसी स्थिति से बाहर निकालने के लिए सरकार ने अनेक फैसले लिए थे
नए सरकारी अस्पताल बनवाने, नए मेडिकल कॉलेज बनवाने पर जोर दिया: PM
बीते चार वर्ष में स्वास्थ्य सुविधाओं के साथ-साथ मेडिकल एजुकेशन का भी अभूतपूर्व विस्तार किया गया है।
— PMO India (@PMOIndia) January 17, 2019
इस दौरान 18 हज़ार से अधिक MBBS और 13 हज़ार से ज्यादा पोस्ट ग्रेजुएट सीटें बढ़ाई गई हैं। यहां गुजरात में भी हज़ारों नई सीटें जोड़ी गई हैं: PM
आयुष्मान भारत जैसी योजना के कारण छोटे-छोटे कस्बों में भी ज़रूरत बढ़ रही है, नए अस्पताल भी तेज़ी से खुल रहे हैं,
— PMO India (@PMOIndia) January 17, 2019
नए अस्पताल खुल रहे हैं, तो डॉक्टरों और पैरामेडिक स्टाफ की भी मांग बढ़ रही है,
युवाओं के लिए रोज़गार के अनेक अवसर हेल्थ सेक्टर में आने वाले समय में बनने वाले हैं: PM
The Sardar Vallabhbhai Patel Institute of Medical Sciences and Research is an excellent public hospital, which will strengthen the efforts to provide quality healthcare to the poor.
— Narendra Modi (@narendramodi) January 17, 2019
Am glad to have inaugurated the hospital and seen parts of it. pic.twitter.com/Fbt0pwVxH7
For a long time, access to proper healthcare was considered out of reach for the poor. Ayushman Bharat changed that.
— Narendra Modi (@narendramodi) January 17, 2019
Ours is a Government that cares for the downtrodden and we want to ensure that they lead healthy lives. pic.twitter.com/F8S10bO03o