Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ‘ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬’-এ তাঁর ভাষণের কিছু অংশ তুলে ধরেছেন

প্রধানমন্ত্রী ‘ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬’-এ তাঁর ভাষণের কিছু অংশ তুলে ধরেছেন


নতুন দিল্লি, ২১ অগাস্ট ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬’-এ তাঁর দেওয়া ভাষণের কিছু অংশ শেয়ার করেছেন।

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একাধিক পোস্টে শ্রী মোদী বলেন:

 

“ভারত এখন ‘উৎপাদন-ভিত্তিক শাস্তি’বা প্রডাকশন বেসড পানিশমেন্ট-র ধারণা থেকে বেরিয়ে এসে ‘উৎপাদন-ভিত্তিক প্রণোদনা’বা প্রডাকশন লিঙ্কড ইনসেন্টিভ-র পথে এগিয়ে চলেছে।

 

একটা সময় ছিল যখন নির্ধারিত সীমার চেয়ে বেশি উৎপাদন করলেই কোম্পানিগুলোকে শাস্তির মুখে পড়তে হতো! ‘লাইসেন্স রাজ’-এর সেই মানসিকতা নতুন উদ্যোগ গ্রহণ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়াত।

 

আজ সেই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। আমরা এখন উৎপাদনকে প্রণোদনা দিই, উচ্চাকাঙ্ক্ষাকে উৎসাহিত করি এবং আমাদের উদ্যোক্তাদের ওপর আস্থা রাখি।

 

ভারত এখন উদ্যোগ বা ব্যবসাকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে সেগুলোকে সহায়তা ও বিকাশের সুযোগ করে দেওয়ার পথে এগিয়ে চলেছে।”

 

https://x.com/narendramodi/status/2090840471618953591?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2090840471618953591%7Ctwgr%5E3aebfa59525f98c82b8453727eb2b36b3e043b57%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2302214reg%3D3lang%3D1

“ভারতের সংস্কার যাত্রার মূলে রয়েছে শাসনব্যবস্থা সংক্রান্ত দর্শনের পরিবর্তন।

 

আমরা ‘অনুমতি না থাকলে নিষিদ্ধ’ – এই নীতি থেকে সরে এসে ‘নিষিদ্ধ না হলে অনুমোদিত’ – এই নীতির দিকে এগিয়ে যাচ্ছি। ‘জন বিশ্বাস’উদ্যোগ, অপরাধমূলক বিধান বাতিল এবং হাজার হাজার নিয়মকানুন ও বহু পুরোনো আইন অপসারণের মাধ্যমে আমরা নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে বোঝা লাঘব করছি।”

 

https://x.com/narendramodi/status/2090840785709408553?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2090840785709408553%7Ctwgr%5E3aebfa59525f98c82b8453727eb2b36b3e043b57%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2302214reg%3D3lang%3D1

 

 

“নীতিগুলি অবশ্যই জনবান্ধব, উন্নয়নসহায়ক ও উন্নয়ন বান্ধব হতে হবে…”

 

https://x.com/narendramodi/status/2090841089985192055?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2090841089985192055%7Ctwgr%5E3aebfa59525f98c82b8453727eb2b36b3e043b57%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2302214reg%3D3lang%3D1

 

 

“সবচেয়ে অর্থবহ সংস্কারগুলোর মধ্যে অনেকগুলিই এমন, যা নীরবে দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। ‘ইজ অফ লিভিং’ বা জীবনযাত্রার সরলীকরণ বলতে আসলে এটাই বোঝায়…”

 

https://x.com/narendramodi/status/2090841369137095010?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2090841369137095010%7Ctwgr%5E3aebfa59525f98c82b8453727eb2b36b3e043b57%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2302214reg%3D3lang%3D1

 

 

 

SC/PM/AS