Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ‘ইয়াদ ভাশেম – ওয়ার্ল্ড হলোকস্ট রিমেমব্রেন্স সেন্টার’ পরিদর্শন করেছেন

প্রধানমন্ত্রী ‘ইয়াদ ভাশেম – ওয়ার্ল্ড হলোকস্ট রিমেমব্রেন্স সেন্টার’ পরিদর্শন করেছেন


নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ইজরায়েলের প্রধানমন্ত্রী, মাননীয় মিঃ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে, আজ ‘জেরুজালেমে ইয়াদ ভাশেম – ওয়ার্ল্ড হলোকস্ট রিমেমব্রেন্স সেন্টার’ (বিশ্ব হলোকস্ট স্মরণ কেন্দ্র) পরিদর্শন করেন এবং হলোকস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী হল অফ রিমেমব্রেন্সে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্যান্টরের “এল মালেহ রাহামিম” এর মর্মস্পর্শী আবৃত্তি পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী ‘বুক অফ নেমস হল’ও পরিদর্শন করেন, যেখানে হলোকস্টে নিহতদের ব্যক্তিগত অবদান ও জীবনের কথা প্রদর্শিত হয়।
এই সফর ভারত ও ইজরায়েলের জনগণের মধ্যে গভীর মানসিক বন্ধন এবং মানবিক মূল্যবোধের প্রতি অংশীদারিত্বের উপর জোর দেয়।

SC/SB/ NS