Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন


নয়াদিল্লি,  ৬ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাসুদ পেজেশকিয়ানকে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। 
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :
“অভিনন্দন@drpezeshkian ইরানের রাষ্ট্রপতি পদে আপনার নির্বাচিত হওয়ার জন্য। আমাদের নাগরিকদের ও অঞ্চলের কল্যাণে আমাদের আন্তরিক এবং দীর্ঘস্থায়ী, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে আপনার সঙ্গে মিলে কাজ করার দিকে তাকিয়ে আছি।” 

PG/ AP/AG