Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী উজবেকিস্তানে সরকারি সফরে আধিকারিক পর্যায়ের বৈঠক করলেন

প্রধানমন্ত্রী উজবেকিস্তানে সরকারি সফরে আধিকারিক পর্যায়ের বৈঠক করলেন


নতুন দিল্লি, ৩০ অগাস্ট, ২০২৬

 

উজবেকিস্তানে সরকারি সফরের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের প্রেসিডেন্ট শ্রী শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছেন। কুকসারয় রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট মির্জিয়োয়েভ এবং আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। তিনি উজবেকিস্তানকে আন্তরিক শুভেচ্ছা জানান তাদের স্বাধীনতার ৩৫তম বার্ষিকী উপলক্ষ্যে। 

 

দুই নেতার মধ্যে প্রতিনিধিস্তরে বিস্তারিত আলোচনা হয় দ্বিপাক্ষিক রণকৌশলগত অংশীদারিত্বের সমগ্র পরিমণ্ডল জুড়ে, যার মধ্যে আছে ব্যবসা ও লগ্নি, ইনোভেশন এবং স্টার্ট-আপ, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও ইউপিআই, প্রতিরক্ষা ও নিরাপত্তা, স্বাস্থ্যপরিষেবা এবং ঔষধ, বিরল শ্রেণীর খনিজ, শিক্ষা, পর্যটন, মহাকাশ এবং মানুষে মানুষে যোগাযোগ। প্রধানমন্ত্রী উজবেকিস্তান থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের দীর্ঘমেয়াদী ব্যবস্থার অগ্রগতির প্রশংসা করেন এবং বিরল শ্রেণীর খনিজে সহযোগিতা জোরদার করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। সম্পর্কের গভীরতা ও গুরুত্বের প্রতিফলন ঘটিয়ে তাঁরা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০৩০-এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য ৫ বিলিয়ন মার্কিন ডলার করার বিষয়েও তাঁরা সহমত হন। এই সূত্রে অর্থনৈতিক এবং বিনিয়োগ মৈত্রী গভীর করতে বাণিজ্য সম্মেলনের আয়োজন করার আহ্বান জানান। অর্থবহ উপায়ে সার্বিক রণকৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে দুই নেতা বিদেশমন্ত্রীদের নেতৃত্বে একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং আন্তঃসরকারি কমিশনকে মন্ত্রী পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহমত হন। 

 

তাঁরা উল্লেখ করেন যে, প্রাচীনকালে দুই সভ্যতার সংযোগ এবং সাম্প্রতিক মানুষে মানুষে যোগাযোগ এই অংশীদারিত্বে প্রাণশক্তি যুগিয়ে যাবে। এই প্রসঙ্গে, প্রধানমন্ত্রী উজবেকিস্তানে যোগাসনের জনপ্রিয়তার প্রশংসা করেন। দিনের প্রথমে তিনি যোগা ফেডারেশন অফ উজবেকিস্তান আয়োজিত একটি যোগ অধিবেশন পরিদর্শন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণের ৬০তম বার্ষিকী স্মরণে, প্রধানমন্ত্রী মোদী উজবেক ছাত্রদের হিন্দি ভাষা শিক্ষার জন্য লাল বাহাদুর শাস্ত্রী বৃত্তি ঘোষণা করেন। উজবেকিস্তানের ‘ইয়াশিল মাকোন’ সবুজায়ন উদ্যোগ এবং ভারতের ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের মধ্যে সাজুয্য থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী আরল সাগর অঞ্চলে ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা করেন চলতি পরিবেশগত পুনর্বাসন প্রয়াসে। দুই নেতা প্রাসাদের বাগানে গাছের চারাও রোপণ করেন।

 

আলোচনার পরে, দুই পক্ষের মধ্যে সমঝোতাপত্র এবং চুক্তি হস্তান্তরিত হয় নানা বিষয়ে, যার মধ্যে আছে সংস্কৃতি, উচ্চশিক্ষা ও গবেষণা, সক্ষমতাবর্ধন, আর্কাইভ, অর্থনৈতিক সহযোগিতা, পরিবেশ, পর্যটন, খনি, আয়ুর্বেদ এবং সঙ্গী-রাষ্ট্র সম্পর্ক। উজবেকিস্তানে ফায়াজ টেপা এবং কারা টেপায় বৌদ্ধ তীর্থস্থান পুনরুদ্ধারের জন্য একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়। তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজে আইসিসিআর সংস্কৃত পদ স্থাপনে একটি সমঝোতা চূড়ান্ত হয়। 

 

রাষ্ট্রপতি মিরজিওয়েভ প্রধানমন্ত্রীর সম্মানে একটি ভোজসভার আয়োজন করেন। প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মিরজিওয়েভকে তাঁর আতিথেয়তার জন্য এবং তিনি তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান।

 

সমঝোতাপত্র এবং চুক্তি হস্তান্তর বিষয়টি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304704&reg=3&lang=1

 

SC/AP/SKD