Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রূপান্তরমূলক প্রভাব তুলে ধরে একটি নিবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ০১ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। এই নিবন্ধটিতে নারী ক্ষমতায়ন এবং রান্নার জন্য পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রূপান্তরমূলক প্রভাব তুলে ধরা হয়েছে।

 

প্রধানমন্ত্রী বলেন,, এই নিবন্ধে একটি বড় পরিবর্তনের রূপরেখা দেওয়া হয়েছে। এখানে মহিলাদের আর কেবল নীতির সুবিধাভোগী হিসেবে দেখা হচ্ছে না, বরং এর সূচনা বিন্দু হিসেবে দেখা হচ্ছে।

 

প্রধানমন্ত্রী “এক্স” হ্যান্ডেলে এক পোস্টে বলেন:

 

“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @dpradhanbjp লিখেছেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা একটি বড় পরিবর্তন এনেছে। এখানে মহিলাদের নীতির সুবিধাভোগী হিসেবে নয়, বরং এর সূচনা বিন্দু হিসেবে দেখা হচ্ছে।

 

এই কর্মসূচি এলপিজি- ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে সাহায্য করেছে এবং ১০ কোটিরও বেশি মহিলার কাছে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ভর্তুকি পৌঁছে দিয়েছে। রান্নার জন্য পরিচ্ছন্ন ব্যবস্থা চালু হওয়ায় বাড়ির বায়ুদূষণ কমেছে এবং সার্বিক কল্যাণ বৃদ্ধি পেয়েছে। এখন সুস্থায়ী ব্যবহার, ক্রয়ক্ষমতা এবং জ্বালানি ন্যায়বিচার নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। এই অন্তর্দৃষ্টিপূর্ণ নিবন্ধটি অবশ্যই পড়ুন।”

 

SC/PM/SKD