পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং-এর একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে সমুদ্রভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এই নিবন্ধে ভারতের ব্লু ইকোমনি কীভাবে সমৃদ্ধি, সুস্থায়ী উন্নয়ন ও রাষ্ট্রকে শক্তিশালী করে তুলবে- সেই বিষয়ে নানা আলোচনা স্থান পেয়েছে। সপ্তধারা পরিকল্পনা অনুসারে এর ফলে বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পোদ্যোগের মাধ্যমে নতুন নতুন জীবিকার সন্ধান, খাদ্য ও জ্বালানির সুরক্ষা এবং যুব সম্প্রদায়ের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলা হয়েছে :
“কেন্দ্রীয় প্রতিমন্ত্রী @DrJitendraSingh- একটি নিবন্ধে ভারতের ব্লু ইকোমনি কীভাবে সমৃদ্ধি, সুস্থায়ী উন্নয়ন ও রাষ্ট্রকে শক্তিশালী করে তুলবে- সেই বিষয়ে আলোচনা করেছেন। সপ্তধারা পরিকল্পনা অনুসারে এর ফলে বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পোদ্যোগের মাধ্যমে নতুন নতুন জীবিকার সন্ধান, খাদ্য ও জ্বালানির সুরক্ষা এবং যুব সম্প্রদায়ের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”
SC/CB/NS…
India's Blue Economy is emerging as a powerful pathway to prosperity, sustainability and national strength, writes Union MoS @DrJitendraSingh. As part of the Sapta-Dhara vision, it brings together science, technology and enterprise to strengthen livelihoods, food and energy security and create new opportunities for youth.
— PMO India (@PMOIndia) October 8, 2026