পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধটি দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা লিখেছেন। নিবন্ধে নরেন্দ্র মোদীর জনজীবনে ২৫ বছরের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বর্তমান চাহিদা পূরণে সেবা করার মানসিকতা এবং ভবিষ্যতের চাহিদা পূরণে গৃহীত চাহিদা পূরণে সংকল্পের বিষয়গুলি স্থান পেয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রাজ্য শাসনের ক্ষেত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির প্রসঙ্গ তুলে ধরে উন্নত দিল্লি গড়ে তোলার বিষয়টি উল্লেখ করেন, যা ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে জাতীয় স্তরে যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সেটি যেমন পূরণ করবে, পাশাপাশি দিল্লির নাগরিকদের উচ্চাকাঙ্ক্ষাও বাস্তবায়িত হবে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী মোদী লিখেছেন,
দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী @gupta_rekha-র নিবন্ধে, প্রধানমন্ত্রী @narendramodi-র জনজীবনে ২৫ বছরের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বর্তমান চাহিদা পূরণে সেবা করার মানসিকতা এবং ভবিষ্যতের চাহিদা পূরণে নেওয়া সংকল্পের বিষয়গুলি স্থান পেয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রাজ্য শাসনের ক্ষেত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির প্রসঙ্গ তুলে ধরেছেন। বিভিন্ন প্রকল্পের সুযোগ যাতে সমাজের প্রান্তিক স্তরে থাকা মানুষরা পায় এবং শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা বিকাশের মানোন্নয়ন ঘটে সেগুলির ক্ষেত্রে এই শিক্ষালাভ গুরুত্বপূর্ণ। এর মূল উদ্দেশ্য হল উন্নত দিল্লি গড়ে তোলা যা ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে জাতীয় স্তরের লক্ষ্যমাত্রাকে পূরণ করবে।
SC/CB/NS…
PM @narendramodi's 25 years in public life bring together Seva for today's needs and Sankalp for tomorrow's aspirations, writes Delhi CM Smt. @gupta_rekha. She draws lessons for Delhi's governance, from reaching the last mile with welfare schemes to improving education, healthcare and skills. The goal is to build Viksit Delhi as a key part of Viksit Bharat 2047.
— PMO India (@PMOIndia) October 9, 2026