Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে দেশের আত্মপ্রত্যয়ের প্রতিফলন সোমনাথ মন্দিরের পুনর্গঠন থেকে পাওয়া যায়


নয়াদিল্লি, ১১ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধে সোমনাথ মন্দিরের পুনর্গঠনকে স্বাধীন ভারতের সূচনায় আত্মপ্রত্যয়ের প্রতিফলন বলে বর্ণনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছে। বাধা-বিপত্তি সত্ত্বেও পুনর্গঠিত মন্দির কিভাবে উদ্বোধন করা হয়, এই নিবন্ধে সেটি উল্লেখ করা হয়েছে। ভারতের সাংস্কৃতিক নব-জাগরণ এবং গর্ববোধের বীজ রোপিত হয়েছে এই উল্লেখযোগ্য ঘটনার মাধ্যমে। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন : 

“দেশ সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @PiyushGoyal তাঁর নিবন্ধে সোমনাথ মন্দিরের পুনর্গঠনকে স্বাধীন ভারতের সূচনায় আত্মপ্রত্যয়ের প্রতিফলন বলে বর্ণনা করেছেন।

রাজনৈতিকভাবে বাধা-বিপত্তি সত্ত্বেও পুনর্গঠিত মন্দির কিভাবে উদ্বোধন করা হয়, এই নিবন্ধে শ্রী গোয়েল সেটি তুলে ধরেছেন। ভারতের সাংস্কৃতিক নব-জাগরণ এবং গর্ববোধের বীজ রোপিত হয়েছে নবনির্মিত এই মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে।”                               http:// https://x.com/PMOIndia/status/2053715707020640610/photo/1

SC/CB/DM…..