পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৫ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের জরুরী অবস্থার ওপর রচিত একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। জরুরী অবস্থার কারণে জনগণের আশা-আকাঙ্খার এবং স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে।
শ্রী মোদী বলেছেন, সেবা পর্ব এবং আজাদি কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলির মধ্য দিয়ে সাংবিধানিক মূল্যবোধের প্রতি আস্থা, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও দেশের প্রতি গর্ববোধ করার ভাবনা সঞ্চারিত হয়।
সামাজিক মাধ্যম এক্স –এ এক বার্তায় শ্রী মোদী লিখেছেন :
“দেশ #SamvidhanHatyaDiwas পালন করছে এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @gssjodhpur জরুরী অবস্থা সম্পর্কে লিখেছেন। জরুরী অবস্থার কারণে জনগণের আশা-আকাঙ্খার এবং স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে।
সেবা পর্ব এবং আজাদি কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলির গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, এর মধ্য দিয়ে সাংবিধানিক মূল্যবোধের প্রতি আস্থা, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও দেশের প্রতি গর্ববোধ করার ভাবনা সঞ্চারিত হয়।”
SC/CB/SG
As the nation commemorates #SamvidhanHatyaDiwas, Union Minister Shri @gssjodhpur reflects on the Emergency and how it affected the freedoms and aspirations of the people.
— PMO India (@PMOIndia) June 25, 2026
He emphasises that the government's initiatives, such as Seva Parv and Azadi Ka Amrit Mahotsav, reinforce… https://t.co/29pMmaZQky