Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী এবং কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রী এবং কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক


নতুন দিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ আগস্ট, ২০২৬-এ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও) শিখর সম্মেলনের অবসরে কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি শ্রী সাদির ঝাপারভের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ঝাপারভকে আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং উল্লেখ করেন যে, এই দিনটি একই দিনে অনুষ্ঠিত এসসিও শিখর সম্মেলনের উদ্বোধনে একটি বিশেষ তাৎপর্য যোগ করেছে। তিনি ২৬তম এসসিও শিখর সম্মেলন আয়োজন করার জন্যও রাষ্ট্রপতি ঝাপারভকে অভিনন্দন জানান। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনরায় জানান। তাঁরা দুই অর্থনীতির মধ্যে সাযুজ্যের বিষয়টি বিবেচনায় রেখে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়াতে সহমত হন। তাঁরা ছাত্র বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ বিভিন্ন উপায়ে জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি নিয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এসসিও-র বৈঠকগুলিতে ভারতের জোরালো অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। তিনি আরও বলেন যে, এটি দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের বৈশিষ্ট্যগুলি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সমর্থনেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী তাঁর আন্তরিকতা ও আতিথেয়তার জন্য এবং সফলভাবে এসসিও শিখর সম্মেলন পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি সাদির জাপারভকে ধন্যবাদ জানান।

 

SC/AP/SKD