পিএমইন্ডিয়া
নতুন দিল্লি ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ জয়ের জন্য জুনিয়র পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। ফাইনালে ৪-১-এর ব্যবধানে জয়ী হয়েছে তারা।
প্রধানমন্ত্রী এই সাফল্যকে অতুলনীয় আখ্যা দিয়ে বলেছেন, এই সাফল্য তরুণ খেলোয়াড়দের প্রভূত দক্ষতার প্রতিফলন।
শ্রী মোদী গোটা দলকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“ফাইনালে ৪-১-এ বিশাল জয়ের সাহায্যে এশিয়া কাপ জেতার জন্য অভিনন্দন আমাদের জুনিয়র পুরুষ হকি দলকে। নিশ্চিতভাবে এটি বড় সাফল্য।
এই সাফল্য আমাদের তরুণ খেলোয়াড়দের অপরিমিত দক্ষতার প্রতিফলন। গোটা দলকে শুভেচ্ছা।”
SC/AP /CS
Congratulations to our Junior Men’s Hockey Team on winning the Asia Cup with an emphatic 4-1 win in the final. It is indeed a remarkable achievement.
— Narendra Modi (@narendramodi) September 13, 2026
This feat reflects the immense talent of our young players. Best wishes to the entire team!