Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী কিংবদন্তি ও বহুমুখী প্রতিভার অধিকারী গায়িকা আশা ভোঁসলে জির প্রয়াণে শোক প্রকাশ করেছেন


নতুন দিল্লি, ১২ এপ্রিল ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আশা ভোঁসলে জির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁকে ভারতের অন্যতম কিংবদন্তীপ্রতিম ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে অভিহিত করেছেন।

 

প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, দশকের পর দশক ধরে বিস্তৃত তাঁর অসাধারণ সঙ্গীত-যাত্রা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। শ্রী মোদী উল্লেখ করেন যে – হৃদয় নিঙড়ানো গানই হোক কিংবা প্রাণোচ্ছল গান- তাঁর কণ্ঠে সর্বদা এক কালজয়ী দ্যুতি বিদ্যমান ছিল। তিনি আরও বলেন যে, তাঁর সঙ্গে ঘটে যাওয়া আলাপচারিতার স্মৃতি তিনি চিরকাল সযত্নে লালন করবেন।

 

প্রধানমন্ত্রী তাঁর পরিবার, গুণমুগ্ধ ভক্ত এবং সঙ্গীতপ্রেমীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শ্রী মোদী অভিমত প্রকাশ করেন যে, তিনি আগামী প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাবেন এবং তাঁর গানগুলো মানুষের জীবনে চিরকাল প্রতিধ্বনিত হতে থাকবে।

 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন:

 

“আশা ভোঁসলে জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত; তিনি ছিলেন ভারতের অন্যতম কিংবদন্তীপ্রতিম ও বহুমুখী কণ্ঠশিল্পী। দশকের পর দশক ধরে বিস্তৃত তাঁর অসাধারণ সঙ্গীত-যাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। বেদনাবহ গানই হোক বা প্রাণোচ্ছল গান – তাঁর কণ্ঠে সর্বদা এক কালজয়ী দ্যুতি বিদ্যমান ছিল। তাঁর সঙ্গে আমার যে আলাপচারিতা হয়েছিল, তা আমি চিরকাল সযত্নে লালন করব।

 

তাঁর পরিবার, গুণমুগ্ধ ভক্ত এবং সঙ্গীতপ্রেমীদের প্রতি রইল আমার গভীর সমবেদনা। তিনি আগামী প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাবেন এবং তাঁর গানগুলো মানুষের জীবনে চিরকাল প্রতিধ্বনিত হতে থাকবে।”

 

https://x.com/narendramodi/status/2043246488185430184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2043246488185430184%7Ctwgr%5Eb1b83eff42807d0606ca5780e89b8fa7b0694c14%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2251254reg%3D3lang%3D1

 

 

SC/SB/AS