নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৫তম অর্থ কমিশনে (২০২১-২২ থেকে ২০২৫-২৬) “প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনায় (পিএমকেএসওয়াই) ১,৯২০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ সহ ৬,৫২০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে – ৫০টি মাল্টি প্রোডাক্ট ফুড ইরেডিয়েশন ইউনিট স্থাপন এবং পিএমকেএসওয়াই-এর আওতায় ৯২০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্প। এছাড়া, রয়েছে ১০০টি খাদ্য পরীক্ষাগার স্থাপন।
৫০টি ফুড ইরেডিয়েশন ইউনিটের বার্ষিক ধারণক্ষমতা দাঁড়াবে ২০-৩০ লক্ষ মেট্রিক টন। প্রস্তাবিত ১০০টি এনএবিএল-স্বীকৃত খাদ্য পরীক্ষাগার উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।
SC/MP/SB
देशभर के अन्नदाताओं के कल्याण और खाद्य सुरक्षा के लिए हम प्रतिबद्ध हैं। इसी दिशा में आज प्रधानमंत्री किसान संपदा योजना के बजट को बढ़ाने की मंजूरी दी गई है। इससे खाद्य प्रसंस्करण सेक्टर को बढ़ावा मिलने के साथ ही हमारे किसान भाई-बहनों की आय भी बढ़ेगी।https://t.co/hO0w67XOy1
— Narendra Modi (@narendramodi) July 31, 2025