পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১১ মে, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ অমৃত মহোৎসবের কয়েকটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
পবিত্র সোমনাথ মন্দিরের চূড়ার উড্ডীয়মান ধ্বজ প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, এটি কোটি কোটি ভারতবাসীর আস্থার জয় ও সামগ্রিক চেতনার দিব্য উদ্ভাসের প্রতীক। শ্রী মোদী বলেন, সোমনাথ মন্দিরের চূড়ায় যে গেরুয়া পতাকা উড়ছে, সেটি অবিচল আস্থার প্রাণোচ্ছ্বল বিজয়ের উদাহরণ, যা ভারতের গৌরবগাঁথাকে প্রচার করছে। এই শাশ্বত ভাবনা প্রতিটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে।
এই মন্দিরের ইতিহাসের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এক হাজার বছর আগে হানাদাররা প্রথমবার এখানে হামলা চালায়। এরপরেও বহুবার হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বিশ্বাস করত এদেশের দর্শনকে তারা ধূলিস্যাৎ করতে পেরেছে। কিন্তু ভারতমাতার অদম্য সাহসী সন্তানদের ধন্যবাদ, তাঁদের জন্য সোমনাথ মন্দির বারবার পুনর্নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ বছর আগে আজকের দিনে তদানিন্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে নব-নির্মিত সোমনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল। এর মধ্য দিয়ে হামলাকারীরা ধুলায় যেমন মিশে গেছে, পাশাপাশি ভারতের আত্মা পুনর্জাগ্রত হয়েছে। তিনি বলেন, সোমনাথ শাশ্বত ভাবনার প্রতীক, ভারতীয় সভ্যতার সাহস ও অবিচল ভক্তির প্রতীক। তিনি মহাদেবের কাছে প্রার্থনা করেন, সকলের ওপর যাতে তাঁর আশীর্বাদ বর্ষিত হয়।
সামাজিক মাধ্যম এক্স-এ একগুচ্ছ বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“পবিত্র সোমনাথ গগনচুম্বী শিখরের ওপর পবিত্র ধ্বজ উড্ডীয়মান, এটি ভারতের আস্থার বিজয়ের প্রতীক। কোটি কোটি ভারতবাসীর সামগ্রিক চেতনার দিব্য উদ্ভাসের প্রতীক। সোমনাথের শিখরে পবিত্র পতাকা আমাদের অটুট শ্রদ্ধার জীবন্ত বিজয়গাঁথা। এই পতাকা আদি অনন্তকাল ধরে ভারতের গৌরবগাঁথা প্রচার করে চলেছে, প্রত্যেক ভারতীয়ের কাছে যা অনুপ্রেরণার উৎস।”
https://x.com/narendramodi/status/2053771624579838444?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2053771624579838444%7Ctwgr%5E164042562ce48d837ea137e0a073533bf917abf8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2259861reg%3D3lang%3D1
“এক হাজার বছর আগে হানাদাররা প্রথমবার এখানে হামলা চালায়। এরপরেও বহুবার হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বিশ্বাস করত এদেশের দর্শনকে তারা ধূলিস্যাৎ করতে পেরেছে। কিন্তু ভারতমাতার অদম্য সাহসী সন্তানদের ধন্যবাদ, তাঁদের জন্য সোমনাথ মন্দির বারবার পুনর্নির্মিত হয়েছে। ৭৫ বছর আগে আজকের দিনে তদানিন্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে নব-নির্মিত সোমনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল। এর মধ্য দিয়ে হামলাকারীরা ধুলায় যেমন মিশে গেছে, পাশাপাশি ভারতের আত্মা পুনর্জাগ্রত হয়েছে। সোমনাথ শাশ্বত ভাবনার প্রতীক, ভারতীয় সভ্যতার সাহস ও অবিচল ভক্তির প্রতীক। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি, সকলের ওপর যাতে তাঁর আশীর্বাদ বর্ষিত হয়।”
https://x.com/narendramodi/status/2053774024283693139?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2053774024283693139%7Ctwgr%5E164042562ce48d837ea137e0a073533bf917abf8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2259861reg%3D3lang%3D1
SC/CB/DM..
पवित्र सोमनाथ मंदिर के गगनचुंबी शिखर पर गर्व के साथ लहराता पावन ध्वज भारतवर्ष की आस्था की विजय का प्रतीक है। यह कोटि-कोटि भारतीयों की सामूहिक चेतना का दिव्य उद्घोष भी है। सोमनाथ के शिखर पर केसरिया ध्वज हमारी अटूट श्रद्धा की जीवंत विजयगाथा है। यह ध्वज अनंतकाल तक भारत के गौरव का… pic.twitter.com/4CsFPYioBj
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
A thousand years ago, the first of many attacks on Somnath took place. Those who kept engaging in such attacks believed they could shatter the ethos of our land. But, they were wrong. Thanks to fiercely courageous children of Bharat Mata, Somnath kept getting rebuilt.… pic.twitter.com/dN6qGEN4c9
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
Some more glimpses from Somnath today… pic.twitter.com/kp7kZd9nuh
— Narendra Modi (@narendramodi) May 11, 2026