Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিয়েছেন

প্রধানমন্ত্রী গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিয়েছেন


নয়াদিল্লি,  মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভাদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিয়েছেন; সেখানে তিনি দেশের সার্বিক অগ্রগতিতে সরকার, সমাজ এবং ১৪০ কোটি নাগরিকের সম্মিলিত প্রয়াসের শক্তির ওপর আলোকপাত করেছেন।

এক্স-এ একাধিক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

“ভদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধন করে আনন্দ ও গর্বের  অনুভূতি হচ্ছে।”

“বড় পরিবর্তন এবং ভাল কিছু পাওয়ার জন্য সমাজ এবং সরকারের একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। জাতীয় শিক্ষা নীতি এর একটি বড় উদাহরণ৷”

“আমাদের ছেলেমেয়েদের জন্য সবক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলতে  সরকারের পাশাপাশি সমাজকেও দায়িত্ব নিতে হবে। আমি আনন্দিত যে, সর্দারধাম এই দায়িত্ব পুরোপুরি নিষ্ঠার সঙ্গে পালন করছে।”

“আমরা গুজরাট এবং গোটা দেশকে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছি। ভবিষ্যতে এক্ষেত্রে ভাদোদরাও  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

“যখন ১৪০ কোটি মানুষ এক পা এগিয়ে যায়, তখন দেশও ১৪০ কোটি পা এগিয়ে যায়। তাই, এই আন্তর্জাতিক সঙ্কটের সময়ে দেশবাসীর কাছে আমার কিছু বিশেষ অনুরোধ রয়েছে…

 

SC/MP/NS…