Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন


নতুন দিল্লি, ৭ ডিসেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্তের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে রাজ্য সরকার এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন;

“গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। পরিস্থিতি সম্পর্কে গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত জি-র সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।

@DrPramodPSawant”

প্রধানমন্ত্রী নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা অনুদান ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে;

“গোয়ার আরপোরায় দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে: PM @narendramodi” 

 

SC/SB/AS