Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী চন্ডীগড় বিমানবন্দরের নতুন অসামরিক বিমান টার্মিনালের উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড় বিমানবন্দরের নতুন অসামরিক বিমান টার্মিনালের উদ্বোধন করলেন।

চন্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর ৩৪তম সমাবর্তন অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণে প্রধানমন্ত্রী শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক ভাষণের উল্লেখ করেন – আজকের দিনেই ১৮৯৩ সালে স্বামীজি ঐ ভাষণ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, পৃথিবী যদি স্বামীজির সেই মানবতার বাণীকে স্মরণে রাখত তাহলে তার বহু পরে আজকের দিনেই নাইন/ইলেভেনের সেই জঙ্গি হামলা হয়তো ঘটত না।

আশেপাশের সরকারি স্কুলগুলির ছাত্রছাত্রীদের উপস্থিতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওরাই হল এই অনুষ্ঠানের প্রকৃত প্রধান অতিথি।

ঐ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দীক্ষান্ত সমারোহ কিন্তু আদৌ শিক্ষান্তের প্রতীক নয়, এটা এমন এক উপলক্ষ যার দ্বারা তারা বইয়ের দুনিয়া থেকে বেরিয়ে প্রকৃত জগতে পদার্পন করতে পারল।

শ্রী মোদী এই প্রসঙ্গে চিকিৎসাশাস্ত্রে স্নাতক উপাধি পাওয়া সদ্য ডাক্তারদের বলেন যে তাঁদের এই সাফল্য কেবল তাঁদের নিজেদের প্রচেষ্টাতে নয়, বরং তাঁদের সমাজের নানা অংশের মানুষের অবদানের জন্যই। তিনি তাঁদের সমাজের দরিদ্র অংশের কথা তাঁদের পেশার প্রতিটি পর্যায়ে স্মরণে রাখতে বলেন। এই ছাত্রছাত্রীদের তিনি কেবল অসুখের চিকিৎসা করাই নয়, রোগীদের সঙ্গে বন্ধন গড়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী চণ্ডীগড়ের ২৫ নম্বর সেক্টরে একটি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন এবং একটি জনসমাবেশে ভাষণ দেন। মঞ্চেই প্রাক্তন সৈনিকরা তাঁকে সংবর্ধনা দেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারই দেশের সুরক্ষা কবচ কেননা, এখান থেকে বিরাট সংখ্যায় মানুষ প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেয়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর জন্য ‘এক পদ এক পেনশন’ প্রকল্প চালু করেছে প্রতিশ্রুতি মতো আর এর জন্য সম্পূর্ণ কৃতিত্বই হল দরিদ্র সাধারণের।

সংসদের কাজকর্ম সম্প্রতি যেভাবে পণ্ড হয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে সংসদের ভূমিকা সম্পর্কে নতুন করে সচেতনতা তৈরির প্রশ্ন ওঠে না। তিনি বলেন, লোকসভার অচলাবস্থাই তাঁকে এই বিষয়গুলি জনসভায় সরাসরি মানুষের সামনে উত্থাপিত করতে বাধ্য করেছে।

চণ্ডীগড় আবাসন পর্ষদে নাগরিকদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি মঞ্চের সূচনা করেন। তিনি বলেন, সুশাসনে প্রযুক্তির প্রয়োগ মানুষের ক্ষমতায়নে সাহায্য করে। তিনি বলেন, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে প্রত্যেকের বাড়ি হোক এই তাঁর স্বপ্ন। কেন্দ্রীয় সরকার এর বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছে।

PG/DM/S