Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন


নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জনপ্রিয় গায়ক শ্রী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেন, সঙ্গীত জগতে তাঁর অমূল্য অবদানের জন্যে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এক্স পোস্টে শ্রী  মোদী বলেন, “জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত। সঙ্গীত জগতে তাঁর অমূল্য অবদানের জন্যে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। সব ধরণের শ্রোতার কাছেই তাঁর গাওয়া গান জনপ্রিয় ছিল।তাঁর পরিবার ও অনুরাগীদের জানাই সমবেদনা। ওঁ শান্তি।”

SC..