Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের জন্য আশি হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য আশি হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন| শনিবার সকালে শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে এক জনসভায় প্রধানমন্ত্রী এই প্যাকেজের ঘোষণা দেন| জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর বাণী “কাশ্মীরিয়ত, জম্মুরিয়ত, ইন্সানিয়ত”-এর উল্লেখ করেন|

তিনি সুফিবাদের পরম্পরার উল্লেখ করে বলেন, “কাশ্মীরের শতাব্দী প্রাচীন ধর্মনিরপেক্ষতা অর্থাৎ কাশ্মীরিয়ত ছাড়া ভারত অসম্পূর্ণ”|

জম্মুরিয়তের (গণতন্ত্র) ওপর সে রাজ্যের মানুষের বিশ্বাস পুনরায় প্রতিফলিত হওয়ায় তিনি তাঁদের প্রশংসা করেন এবং বলেন, ইন্সানিয়তের ওপর ভিত্তি করেই জম্মু ও কাশ্মীরের অগ্রগতি হতে হবে|

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ‘সবার সাথে, সবার বিকাশে’ কাজ করে চলেছে| আর তাই উন্নয়নের জন্য অবশ্যই দেশের প্রত্যেক অংশে পৌঁছুতে হবে| তিনি বলেন, এক সময় দেশের প্রত্যেক অংশের মানুষ জম্মু ও কাশ্মীরে আসার জন্য টাকা জমাতেন| রাজ্যকে সেই আগের মত অবস্থায় যেতে হবে| তিনি বলেন, রাজ্যের জন্য পর্যটনের পাশাপাশি পশমিনা ও জাফরান এর ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে|

প্রধানমন্ত্রী ২০০১ সালের গুজরাট ভুমিকম্পের পর পুনর্নির্মাণের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, জম্মু ও কাশ্মীরও গত বছর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে| তারপরও তিনি জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে যে উদ্দীপনা ও কর্মশক্তি (জজবা) দেখছেন, তাতে এই রাজ্য খুব যে শীঘ্রই সমস্ত সমস্যার মোকাবিলায় সমর্থ হবে সে বিষয় আশা ব্যক্ত করেন| গত বছর বন্যার অব্যবহিত পরই তিনি কিভাবে সে রাজ্যে ছুটে চলে গেছেন এবং গত বছর দিওয়ালি যে তিনি জম্মু ও কাশ্মিরেই কাটিয়েছেন, সেকথা স্মরণ করেন প্রধানমন্ত্রী| সেই সঙ্গে তাঁর মা যেভাবে জম্মু ও কাশ্মীরের বন্যা দুর্গতদের সহায়তার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিলেন, সে কথাও প্রধানমন্ত্রী স্মরণ করেন|

প্রধানমন্ত্রী বলেন, অনেকদিন ধরে ভারতে যে বিষাদময় পরিবেশ বিরাজ করছিল, তা গত সতের মাসে উন্নতির দিকে পরিবর্তন করা সম্ভব হয়েছে| এখন ভারতকে বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ বলে গণ্য করা হয়|

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যে রাজ্য থেকে পারভেজ রসুল-এর মত যুব-ক্রিকেটার উঠে এসেছেন, সেই রাজ্যে আবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হওয়া উচিত| তিনি বলেন, ভারতের শীর্ষ স্থানীয় ক্রিকেটার রা এরাজ্যে তৈরী ব্যাট ব্যবহার করেন|

জনসভায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী শ্রী মুফতি মহম্মদ সঈদ, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিতিন গড়করি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং-ও উপস্থিত ছিলেন|

SC/AD