Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী জল ব্যবস্থাপনা এবং জনভাগিদারি শীর্ষক একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন


নতুন দিল্লি, ১৮ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সি. আর. পাটিলের লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন।

নিবন্ধটিতে বলা হয়েছে, কীভাবে সরকারি উদ্যোগগুলি পানীয় জল, পরিচ্ছন্নতা, নদী সংরক্ষণ, ভালো সেচ ব্যবস্থা, ভূগর্ভস্থ জলের ঘাটতি পূরণ এবং বর্জ্য জলের পুনর্ব্যবহার সংক্রান্ত সমস্যাগুলির সার্বিক এবং আন্তঃসংযুক্ত ব্যবস্থার মাধ্যমে মোকাবিলা করেছে। এতে আরও বলা হয়েছে, গত এক দশকে সাফল্য সম্ভব হয়েছে দায়িত্বশীল প্রশাসন এবং সক্রিয় ভাগিদারির ফলে দেশের লক্ষ্য পূরণে সমান দায়িত্ব নিয়ে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ‘এক্স’-এ লিখেছে;

“এই নিবন্ধে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @CRPaatil ব্যাখ্যা করেছেন, কীভাবে একটি সামগ্রিক ও পারস্পরিক সংযুক্ত পদ্ধতির মাধ্যমে পানীয় জল, পরিচ্ছন্নতা, নদী সংরক্ষণ, সেচ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, ভূগর্ভস্থ জলস্তর পুনরুদ্ধার এবং বর্জ্য জল পুনর্ব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা হয়েছে।

তিনি একটি অভিন্ন জাতীয় লক্ষ্য অর্জনের পথে দায়িত্বশীল শাসনব্যবস্থা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গত এক দশকে অর্জিত সাফল্যগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।”

 

SC/AP/SKD