পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১১ মে , ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় প্রযুক্তি দিবসে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে স্মরণ করেছেন বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠাকে যা ১৯৯৮ তে পোখরানে সফল পরীক্ষা ঘটিয়েছিল। তিনি উল্লেখ করেছেন যে, সেই ঐতিহাসিক মুহূর্তটি ভারতের বৈজ্ঞানিক কুশলতা এবং অটুট দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন যে, প্রযুক্তি, স্বনির্ভর ভারত গঠনে একটি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। শ্রী মোদী বলেছেন, এটি উদ্ভাবনে গতি দিচ্ছে, সুযোগের প্রসার ঘটাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নয়নে অবদান রাখছে। তিনি জোর দিয়ে জানিয়েছেন, প্রতিভার লালন পালন, গবেষণাতে উৎসাহদান এবং সমাধান তৈরির কাজে নিয়মিত নজর দেওয়া হচ্ছে, যা দেশের প্রগতি এবং মানুষের প্রত্যাশা মেটাচ্ছে।
ঐতিহাসিক মাইলফলক প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, ১৯৯৮ সালে আজকের দিনে পোখরানে হওয়া পারমানবিক পরীক্ষা ভারতের অত্যাশ্চর্য ক্ষমতা সম্পর্কে বিশ্বকে অবগত করেছে। দেশের গর্ব এবং আত্মমর্যাদার প্রকৃত স্থপতি হিসেবে বিজ্ঞানীদের প্রশংসা করেছেন তিনি।
অগ্নির্মুর্ধা দিবঃ ককুৎপতিঃ পৃথিব্যা অয়ম্।
অপাং রেতাংসি জিন্বতি।।
একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, অগ্নি স্বর্গের সর্বোচ্চ শক্তি এবং পৃথিবীর সবকিছুর প্রাথমিক উৎস। এই আগুনের নির্যাস পদার্থের ক্ষুদ্রতম কণার ভেতরে লুক্কায়িত প্রবল শক্তিকে জাগিয়ে তোলে এবং সৃষ্টি জুড়ে প্রাণশক্তি এবং গতি ছড়িয়ে দেয়।
এক্স- এ একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা। আমরা গর্বের সঙ্গে স্মরণ করি, বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠাকে যা ১৯৯৮ তে পোখরানে সফল পরীক্ষা ঘটিয়েছিল। সেই ঐতিহাসিক মুহুর্তটি ভারতের বৈজ্ঞানিক কুশলতা এবং অটুট দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে।
প্রযুক্তি স্বনির্ভর ভারত গঠনে একটি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। এটি উদ্ভাবনে গতি দিচ্ছে, সুযোগের প্রসার ঘটাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নয়নে অবদান রাখছে। প্রতিভার লালন পালন, গবেষণাতে উৎসাহদান এবং সমাধান তৈরির কাজে নিয়মিত নজর দেওয়া হচ্ছে, যা দেশের প্রগতি এবং মানুষের প্রত্যাশা মেটাচ্ছে।”
SC/AP /SG…
Greetings on National Technology Day. We recall with pride the hard work and dedication of our scientists, which led to the successful tests in Pokhran in 1998. That landmark moment reflected India’s scientific excellence and unwavering commitment.
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
Technology has become a key…
वर्ष 1998 में आज के दिन पोखरण में हुए परमाणु परीक्षण ने दुनिया को भारत के अद्भुत सामर्थ्य से परिचित कराया।
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
हमारे वैज्ञानिक देश के गौरव और स्वाभिमान के सच्चे शिल्पी हैं।
अग्निर्मूर्धा दिवः ककुत्पतिः पृथिव्या अयम्।
अपां रेतांसि जिन्वति॥ pic.twitter.com/ufKK8gUbtd