Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ডঃ আর বালসুব্রহ্মণ্যম জি এবং ডঃ জোরাম আনিয়া জি-কে নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন


নতুন দিল্লি, ২ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় ডঃ আর বালসুব্রহ্মণ্যম জি এবং ডঃ জোরাম অনিয়া জি-কে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তাঁদের সমৃদ্ধ অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি দেশের জন্য নীতি প্রণয়ন প্রক্রিয়াকে ব্যাপকভাবে শক্তিশালী করে তুলবে। শ্রী মোদী এই আস্থা প্রকাশ করেন যে, তাঁদের অবদান বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারাকে এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি তাঁদের আগামী কার্যকাল অত্যন্ত ফলপ্রসূ ও প্রভাববিস্তারী হোক – এই শুভকামনাও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন:

“নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় ডঃ আর বালসুব্রহ্মণ্যম জি এবং ডঃ জোরাম অনিয়া জি-কে অভিনন্দন। তাঁদের সমৃদ্ধ অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি নীতি প্রণয়ন প্রক্রিয়াকে ব্যাপকভাবে শক্তিশালী করে তুলবে। আমি নিশ্চিত যে, তাঁদের অবদান বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারাকে এগিয়ে নিতে সহায়তা করবে। তাঁদের আগামী কার্যকাল অত্যন্ত ফলপ্রসূ ও প্রভাববিস্তারী হোক – এই শুভকামনা রইল।” 

 

SC/SB/AS