Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী তাজিকিস্তানের জনসাধারণকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাজিকিস্তানের জনসাধারণকে সেদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, “তাজিকিস্তানের সাধারণ মানুষকে স্বাধীনতা দিবসে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। তাজিকিস্তানের সঙ্গে ইতিহাস ও সংস্কৃতির সুগভীর বন্ধনে বাঁধা আছে ভারত। ভারত ও তাজিকিস্তান কৃষি, যোগাযোগ সংযুক্তি, বাণিজ্য ও প্রতিরক্ষা প্রভৃতি ক্ষেত্রে এই বন্ধনকে আরও শক্তিশালী করার জন্য সক্রিয় প্রয়াস নিচ্ছে”।

PG/SB/S/09_SEPTEMBER_2015….