Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী তামিলনাডুতে ঘূর্ণিঝড়ে জীবনহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলানাডুর ঘূর্ণিঝড়ে জীবনহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “তামিলানাডুর বিভিন্ন অংশে ঘূর্ণিঝড়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা দিতে আধিকারিকরা কাজ করছেন।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী থিরু এডাপাডি কে পালানিস্বামীর সঙ্গে রাজ্যে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। কেন্দ্রের তরফে সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। আমি তামিলনাডুবাসীর নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করি”।

CG/PM/SB