Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী দেখা করেছেন ইতালির প্রেসিডেন্টের সঙ্গে

প্রধানমন্ত্রী দেখা করেছেন ইতালির প্রেসিডেন্টের সঙ্গে


নয়াদিল্লি, ২০  মে  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রোমে রাষ্ট্রপতি ভবন, কুইরিনালে, ইতালির প্রেসিডেন্ট শ্রী সেরর্গিও মাতারেলা-র সঙ্গে দেখা করেন। 

প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মাতারেলাকে ভারত-ইতালি সম্পর্ক জোরদার করতে তাঁর সাহায্য এবং নেতৃত্বের জন্য। ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বগামিতার উল্লেখ করেন দুই নেতা এবং বাণিজ্য ও লগ্নি, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, মহাকাশ, শক্তি, এআই ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং মানুষে মানুষে সম্পর্কের চলতি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। আগামীদিনের প্রযুক্তি এবং কৃত্রিম মেধা নিয়ে তাঁরা মতবিনিময়ও করেন।

ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির যথাশীঘ্র সাক্ষরিত হওয়া অংশীদারিত্বে নতুন গতি আনবে বলে দুই নেতাই উল্লেখ করেন। সমুদ্র নিরাপত্তা, ডিজিটাল সংযোগ এবং শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য বহুমুখী ইন্ডিয়া-মিডলইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর (আইএমইসি)-এর গুরুত্ব নিয়েও তাঁরা আলোচনা করেন।

দুই নেতার মধ্যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হয় এবং তাঁরা মধ্য এশিয়া ও ইউরোপের সংঘর্ষ নিয়েও মতবিনিময় করেন। আন্তর্জাতিক আইন, সমুদ্র পথে যাতায়াতের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধের সমাধানে তাঁরা তাঁদের সমান দায়বদ্ধতার কথা পুনরুল্লেখ করেন।

প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মাতারেলাকে তাঁর আন্তরিক আতিথেয়তার জন্য এবং সময় সুযোগ মতো ভারত সফরের জন্য প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।  

 

SC/AP/NS