Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির আহ্বান


প্রিয় ভাই ও বোনেরা,

কাবেরী নদীর জল বন্টনের বিষয়কে কেন্দ্র করে যেসমস্যা, তার পরিপ্রেক্ষিতে কর্ণাটক ও তামিলনাড়ুতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাঅত্যন্ত দুঃখজনক|

এইরকম পরিস্থিতি হওয়ায় আমি ব্যক্তিগতভাবেবেদনাগ্রস্ত| হিংসা কোনো সমস্যার সমাধান করতে পারে না| গণতন্ত্রে সমাধান পাওয়া যায়সংযম ও পারস্পরিক আলোচনার মাধ্যমেই|

এই বিরোধের সমাধান একমাত্র আইনি আওতায় করাসম্ভব| আইন ভাঙ্গা কোনো যুক্তিযুক্ত বিকল্প নয়| গত দু’দিন ধরে যে হিংসা ওঅগ্নিসংযোগের ঘটনা দেখা যাচ্ছে তাতে দরিদ্রদের এবং আমাদের জাতীয় সম্পত্তিরশুধুমাত্র ক্ষতিসাধন ছাড়া আর কিছুই হচ্ছে না|

দেশ যখন প্রতিকুল পরিস্থিতির মুখোমুখি হয়েছে,কর্নাটক ও তামিলনাড়ুর মানুষ সারা দেশের মতই সবসময় সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলাকরেছেন| আমি এই দুই রাজ্যের মানুষের প্রতি সংবেদনশীলতা প্রকাশের জন্য ও তাদেরনাগরিক দায়িত্ব স্মরণে রাখার জন্য আহ্বান জানাই|

আমি বিশ্বাস করি আপনারা সবকিছুর উপরে জাতীয় স্বার্থও জাতিগঠনকে স্থান দেবেন এবং সংযম, সম্প্রীতিকে অগ্রাধিকার দেবেন ও হিংসা, ধ্বংস তথাঅগ্নিসংযোগ পরিহার করে শান্তিপূর্ণ সমাধান খুঁজবেন|

S.K./ A.D.