Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার যৌথ সংবাদ বিবৃতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার যৌথ সংবাদ বিবৃতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার যৌথ সংবাদ বিবৃতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার যৌথ সংবাদ বিবৃতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার যৌথ সংবাদ বিবৃতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার যৌথ সংবাদ বিবৃতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার যৌথ সংবাদ বিবৃতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার যৌথ সংবাদ বিবৃতি


রাষ্ট্রপতি বারাক ওবামা,

সংবাদ মাধ্যমের প্রতিনিধিগন,

রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে নিউ ইয়র্কে সাক্ষাত করাটা গভীর আনন্দের বিষয়| এই বৈঠকের আয়োজন করার জন্য ধন্যবাদ|

আমি আপনার বন্ধুত্ব এবং আমাদের দু’দেশের সম্পর্কের জন্য আপনার দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির বিশেষ কদর করি|

আমদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি|

সপ্তাহান্তে আমি সিলিকন ভ্যালিতে ছিলাম| আমি অভিজ্ঞতা লাভ করেছি আমেরিকার উদ্ভাবনা ও উদ্যোগের শক্তির, যা আমেরিকাকে সাফল্যের মূল ভিত্তি দান করেছে|
আমি আমাদের সম্পর্কের চালিকা শক্তিকেও দেখেছি— যুব, প্রযুক্তি এবং উদ্ভাবন; এবং, মানুষের আগুয়ান অগ্রগতির ক্ষেত্রে ভারত ও আমেরিকার স্বাভাবিক অংশিদারিত্ব|
ক্যালিফোর্নিয়া আমাদের মনে করিয়ে দেয় যে, ভারত ও যুক্তরাষ্ট্র শক্তিশালী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশ|
পৃথিবী আজ যেসব সমস্যার সম্মুখীন এবং সামনে যেসব প্রতিকুলতা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমাদের অংশিদারিত্ব আমাদের দুই দেশ এবং আমাদের পৃথিবীর জন্য গভীরভাবে তাত্পর্যপূর্ণ|
দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের পাশাপাশি আবহাওয়া পরিবর্তন মোকাবিলা ও প্রকৃতির সংরক্ষণে আমরা উদ্ভাবনা ও প্রযুক্তি ব্যবহার করতে পারি|

রাষ্ট্রপতি ও আমি মানবতার উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে আমাদের সক্ষমতাকে প্রভাবিত না করেই আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় আপসহীন প্রতিশ্রুতির অংশীদার হয়েছি|

ভারতে আমরা ২০২২ সালের মধ্যে শুধুমাত্র আরো ১৭৫ গিগা ওয়াট পুনর্নবীকরণ শক্তি উত্পাদনের পরিকল্পনা নিয়েছি, তা নয়, বরং আমরা উন্নয়নের এক রূপরেখা গ্রহণ করেছি যা আরো বেশি দীর্ঘস্থায়ী মিশ্রিত শক্তির রূপান্তরে সক্ষম করবে| এটা একটা চর্চা যেখানে আমরা আমাদের সংস্কৃতি ও পরম্পরার লালনে যেমন অঙ্গীকারবদ্ধ হয়েছি, তেমনি এই গ্রহের ভবিষ্যতের সুরক্ষার প্রতিশ্রুতিতেও|

বিদ্যুতের ক্ষেত্রে আমাদের অসাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক স্বচ্ছ ও পুনর্নবীকরণ শক্তি এবং শক্তির দক্ষতায় বিশেষ গুরুত্ব দিচ্ছে|

স্বচ্ছ, সাশ্রয়ী শক্তির উত্স-এর উন্নয়নে বৈশ্বিক জন-অংশীদারিত্বের জন্য আমার আহ্বানে রাষ্ট্রপতি ওবামা ইতিবাচক সাড়া দেওয়ায় আমি ধন্যবাদ জানাই| এটা গোটা বিশ্বেই স্বচ্ছ শক্তির ব্যবহারকে দ্রুত করতে সহায়তা করবে|

এই লক্ষ্য পূরণে আমাদের একসঙ্গে কাজ করা উচিত| একই সঙ্গে এটা সুনিশ্চিত করার জন্যও প্রক্রিয়া গ্রহণ করতে হবে, যাতে এই শক্তি সাশ্রয়ী ও সহজ লভ্য হতে পারে|

প্যরিসের আলোচনায় আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় ইতিবাচক বিসয়্সুচির মধ্য দিয়ে একটি ব্যাপক ও বাস্তব ফলাফল আসবে বলে আমরা আশাবাদী| যা উন্নয়নশীল দেশগুলি, বিশেষ করে দরিদ্র দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলির ক্ষেত্রে অর্থ ও প্রযুক্তির গ্রহণেও গুরুত্ব দেবে|

সংযুক্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পুনর্গঠনে ভারত যাতে স্থায়ী সদস্য পদ পেতে পারে তার জন্য আমেরিকার সহযোগিতার জন্য আমি রাষ্ট্রপতি ওবামাকে ধন্যবাদ জানাই| এই পুনর্গঠন প্রক্রিয়া যাতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ হতে পারে, তার জন্যও আমি আমেরিকার সহযোগিতার আহ্বান করছি|

আন্তর্জাতিক রফতানি নিয়ন্ত্রণ পরিচালনায় আমাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারতের সদস্য পদের জন্য আমেরিকা যে সহযোগিতা চালিয়ে গেছে, আমি তার জন্যও আমাদের সমাদর জানাচ্ছি|

আমাদের এই অংশিদারিত্ব কৌশলগত ও নিরাপত্তার বিস্তৃত ক্ষেত্রে সহায়ক|

প্রতিরক্ষা বানিজ্য ও প্রশিক্ষণ সহ আমাদের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে| বর্তমানের সন্ত্রাসবাদের হুমকি বাড়ার পাশাপাশি নতুন করে বৃদ্ধি পাওয়ায় আমরা সন্ত্রাসবাদ ও মৌলবাদ প্রতিরোধে আমাদের সহযোগিতা আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছি| সাফল্যের সঙ্গে এইমাত্র আমাদের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা হলো|
আফগান জনগনকে সন্ত্রাসবাদ মোকাবিলার মাধ্যমে তাদের জাতির এক শান্তিপূর্ণ, স্থায়ী ও সমৃদ্ধিপূর্ণ ভবিষ্যত গড়তে সহায়তা করার জন্য আমাদের আলোচনা ও সহযোগিতা আরও শক্তিশালী করতে আমরা একমত হয়েছি|

জাপানের মত আঞ্চলিক সহযোগীর সঙ্গে যৌথ যোগাযোগের পাশাপাশি এশিয়া, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে আমাদের যৌথ পরিকল্পনা রূপ দেওয়ার কাজের অগ্রগতিকে আমি স্বাগত জানাই| এটা আমাদের সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে|
এই অঞ্চলে আমাদের কৌশলগত অবস্থানকে আরও সক্রিয় করতে এশিয়ান প্যাসিফিক ইকনমিক কমিউনিটি-তে (প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক গোষ্ঠী) ভারতের সদস্যপদ দ্রুত করতে আমি আমেরিকার সঙ্গে কাজ করতে আগ্রহী|
আমাদের সম্পর্কের মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের অর্থনৈতিক অংশিদারিত্ব| নিউ ইয়র্ক ও সান হোসে-তে শিল্পপতিদের সঙ্গে আমার চমত্কার আলোচনা হয়েছে| ভারতের প্রতি তাঁদের আস্থার জন্য আমি খুবই সন্তুষ্ট এবং তাঁদের গঠনমূলক মতামত ও পরামর্শের আমি কদর করি|
দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ও সামগ্রিকতার চুক্তির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও এক শক্তিশালী দ্বিপাক্ষিক রূপরেখা গঠনেও আমরা কাজ চালিয়ে যাব|
এই আলোচনা এবং আমেরিকায় আমার সংযুক্তি আমাদের সম্পর্কের অসাধারণ গভীরতা ও বৈচিত্রকেই প্রদর্শিত করলো|

বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বের সঙ্গে অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্রে আমাদের আজকের আলোচনা বিশেষ ফলপ্রসু ছিল|

সবাইকে ধন্যবাদ|

***

SC/AKD/AGT