Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী পাঠানকোটে সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা করলেন, বললেন ভারতের শত্রুদের অশুভ পরিকল্পনা কখনই সফল হবে না

প্রধানমন্ত্রী পাঠানকোটে সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা করলেন, বললেন ভারতের শত্রুদের অশুভ পরিকল্পনা কখনই সফল হবে না

প্রধানমন্ত্রী পাঠানকোটে সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা করলেন, বললেন ভারতের শত্রুদের অশুভ পরিকল্পনা কখনই সফল হবে না

প্রধানমন্ত্রী পাঠানকোটে সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা করলেন, বললেন ভারতের শত্রুদের অশুভ পরিকল্পনা কখনই সফল হবে না

প্রধানমন্ত্রী পাঠানকোটে সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা করলেন, বললেন ভারতের শত্রুদের অশুভ পরিকল্পনা কখনই সফল হবে না


পাঠানকোটে সন্ত্রাসবাদী আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানবতার যে সব শত্রু জাতির সাফল্য দেখতে পারে না, তারাই ভারতীয় সশস্ত্র সেনাকে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করেছে| সন্ত্রাসবাদীদের পরিকল্পনাকে সফলভাবে প্রতিহত করার জন্য তিনি সশস্ত্র সেনার প্রশংসা করেন এবং এই অভিযানে যেসব জওয়ান শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান| তিনি বলেন, জওয়ানদের এবং নিরাপত্তা বাহিনিগুলির জন্য তিনি গর্বিত| প্রধানমন্ত্রী বলেন, এইসব শত্রুর বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং সেজন্যে তাদের অশুভ পরিকল্পনা কখনই সফল হবে না| প্রধানমন্ত্রী মাইসুরু’র মহারাজা কলেজ মাঠে শ্রী সুত্তুর মঠের মহামান্য জগদগুরু ড. শ্রী শিবরাত্রি রাজেন্দ্র মহাস্বামীজি’র শতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে একথা বলেন|

এর আগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মাইসুরু এলে বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান কর্ণাটকের রাজ্যপাল শ্রী বাজুভাই বালা ও মুখ্যমন্ত্রী শ্রী সিদ্দারামাইয়া|

প্রধানমন্ত্রী অবধূত দত্ত পীঠম পরিদর্শন করেন এবং সেখানে মহামান্য শ্রী গণপতি সচ্চিদানন্দ স্বামীজি’র সঙ্গে সাক্ষাৎ করেন| তিনি দত্ত মন্দির পরিদর্শন করেন এবং পীঠম সম্মানে ভুষিত হন| সেখানে জমায়েতে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ঋষি ও সাধু-সন্তরা সমাজের জন্য অনেক কাজ করেন, কিন্তু তা সম্পূর্ণরূপে প্রশংসিত হয়না| এই প্রসঙ্গে তিনি অবধূত দত্ত পীঠমের কাজকর্মের প্রশংসা করেন| কর্ণাটকের রাজ্যপাল শ্রী বাজুভাই বালাও সেখানে উপস্থিত ছিলেন|

প্রধানমন্ত্রী মাইসুরু’র মহারাজা কলেজ মাঠে শ্রী সুত্তুর মঠের মহামান্য ড. শ্রী শিবরাত্রি রাজেন্দ্র মহাস্বামীজি’র শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন| অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে তিনি একটি জ্ঞান গবেষণা কেন্দ্র (নলেজ রিসার্চ সেন্টার)-এর শিলান্যাস করেন| এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, কয়েক শতাব্দী আগে সন্ত বাসবেশ্বর সমাজ সংস্কারের পথ দেখিয়েছিলেন| তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি লন্ডনে শ্রী বাসবেশ্বর’র মর্মর মূর্তির আবরণ উন্মোচন করার পরম সৌভাগ্য তাঁর হয়েছে| প্রধানমন্ত্রী বলেন যে, ভারতীয় সমাজ অনন্য ছিল, কেননা সমাজ সংস্কার করার জন্য এবং সামাজিক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য এখানে বারবার সমাজ সংস্কারকগণ উঠে এসেছেন| তিনি বলেন যে, অষ্টাদশ ও উনবিংশ শতকের সমাজ সংস্কারের আন্দোলনই বিংশ শতকে ভারতের সফল স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল|

প্রধানমন্ত্রী বলেন যে, একবিংশ শতাব্দী হচ্ছে জ্ঞানের শতাব্দী এবং যে দেশের মূল লক্ষ্য জ্ঞান ও উদ্ভাবনার দিকে, সে দেশই এই শতাব্দীতে পৃথিবীকে পরিচালনা করবে| তিনি জগদগুরু ড. শ্রী শিবরাত্রি রাজেন্দ্র মহাস্বামীজিকে ‘জ্ঞান উৎস কেন্দ্রের’ জন্য তাঁর উদ্যোগের প্রশংসা করেন|

প্রধানমন্ত্রী সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত সি.ও.পি.-২১ এর বৈঠক এবং সেখানে ভারতের নেতৃত্বে গৃহীত ‘উদ্ভাবনা মিশন’ ও ‘আন্তর্জাতিক সৌর জোট’ উদ্যোগের উল্লেখ করেন|

অনুষ্ঠানে কর্ণাটকের রাজ্যপাল শ্রী বাজুভাই বালা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্দারামাইয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনন্ত কুমার ও শ্রী ডি.ভি. সদানন্দ গৌড়া উপস্থিত ছিলেন|

SC/JC/AD/AGT ……