Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বারাণসীতে আর্থিক অন্তর্ভুক্তিকরণের এক উদ্যোগের সূচনা করলেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী’তে এক গুরুত্বপূর্ণ আর্থিক অন্তর্ভুক্তিকরণ উদ্যোগের সূচনা করেছেন। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি ১০১টি ই-রিক্সা, ৫০১টি প্যাডেল রিক্সা এবং ঠেলা গাড়ি প্রাপকদের হাতে তুলে দেন। প্রাপকদের জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এই যোজনার অধীনে রূ-পে কার্ড দেওয়া হবে। এই ই-রিক্সাগুলিতে জি.পি.আর.এস. এবং ক্যামেরার মতো ডিজিটাল যন্ত্রপাতি লাগানো আছে।

সিডবি, আই.ডি.বি.আই. ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের মতো বিভিন্ন আর্থিক সংস্থার সহযোগিতায় এই উদ্যোগ রূপায়িত হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলির বরিষ্ঠ আধিকারিকরা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, এই উদ্যোগের মাধ্যমে বারাণসীর মানুষের ভাগ্য পরিবর্তনের সূচনা হল। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ নিয়ে কথা অনেক বলা হয়েছে। কিন্তু, তাতে বিগত কয়েক দশকে আশানুরূপ ফল হয়নি। প্রধানমমন্ত্রী বলেন, দারিদ্র্য দূরীকরণ উদ্যোগের মাত্রা এবং কাজে গতি আনার প্রয়োজন রয়েছে। দরিদ্র মানুষেরা তাঁদের ভবিষ্যত প্রজন্মের উন্নয়নের লক্ষ্যে কঠোর পরিশ্রমে ইচ্ছুক বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার দরিদ্র মানুষদের স্বনির্ভরতা অর্জনে সাহায্য করতে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী রিক্সা এবং ঠেলা গাড়ি প্রাপকদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি তাঁদের স্বপ্ন অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন। এই স্বপ্নের মধ্যে রয়েছে তাঁদের সন্তান-সন্ততিদের জন্য সুশিক্ষার ব্যবস্থা, ঠেলা গাড়ির মতো পরিবহণের সহায়তায় তাঁদের আয় বৃদ্ধি।

প্রধানমন্ত্রী এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাম্প্রতিক রক্ষাবন্ধন উৎসবের সময় তিনি যে বারাণসী থেকে সর্বাধিক সংখ্যায় রাখি উপহার পেয়েছেন, সে কথা জানান এবং তাঁদের আশীর্বাদ ও শুভেচ্ছার জন্য বারাণসীর মা-বোনেদের ধন্যবাদ জানান।

PG/PB/SB