Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বারানসী ও পাটনার মধ্যে ট্রেনের যাত্রারসূচনা করলেন, অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের শুভারম্ভ করলেন এবং বারানসীতে জনসভায়ভাষণ দিলেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারানসীর মান্ডুয়াডিহ রেল স্টেশনেবারানসী ও পাটনার মধ্যে একটি ট্রেনের যাত্রা সূচনা করেন আজ। তিনি নানা উন্নয়নমূলকপ্রকল্পের কাজের সূচনা করেন এবং বারানসীর ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস্‌ ময়দানে একজনসভাতেও ভাষণ দেন। 

তিনি ফরাসী রাষ্ট্রপ্রধান ইম্যানুয়েল ম্যাকরঁ’কে সাদর অভ্যর্থনার জন্যকাশীর জনসাধারণকে ধন্যবাদ দেন। প্রধানমন্ত্রী বলেন যে, ভারত সরকার ডিজেল লোকোমোটিভওয়ার্কস্‌-এর নিরন্তর বিকাশ ও উচ্চায়নের প্রতি অঙ্গীকারবদ্ধ। কারণ, এটি বারানসীরশিল্পোন্নয়নের প্রতীক। 

তিনি আবাসন ক্ষেত্রে রাজ্য সরকারের প্রয়াসের প্রশংসা করেন এবং আরও বেশিসংখ্যক মানুষ যাতে আবাসন সংক্রান্ত সুযোগ-সুবিধা পান, তা সুনিশ্চিত করতে বলেন ।  

এই সঙ্গে প্রধানমন্ত্রী সভাস্থলে আয়োজিত ‘বর্জ্য থেকে সম্পদ’ শীর্ষক নানাপ্রয়াস তুলে ধরার প্রদর্শনীটিরও প্রশংসা করেন।  

তিনি বলেন, বারানসীতে পর্যটনের অমিত সম্ভাবনা রয়েছে আর তাই এই নগরীকেপরিচ্ছন্ন রাখার জন্য সবরকম প্রয়াস নেওয়া দরকার।  

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ঘোষিত আয়ুষ্মান ভারত প্রকল্প স্বাস্থ্যক্ষেত্রে রূপান্তর আনতে চলেছে। এটি গরিব মানুষদের সেরা মানের স্বাস্থ্য সুরক্ষাপ্রদান করবে বলে তিনি জানান।  

  প্রকল্পগুলিররূপায়ণ অত্যন্ত ভালোভাবে করার দরুন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের প্রশংসা করেন। 

PG/ SB