পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সদ্য-সমাপ্ত সাধারণ নির্বাচনে বিপুল জয়ের জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছ থেকে এখনও শুভেচ্ছাবার্তা পাচ্ছেন। এঁদের মধ্যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা, সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুলাজিজ আল সৌদ, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে ‘প্রচণ্ড’রয়েছেন।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী মৈত্রীপালা সিরিসেনা উভয় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। দু’দেশের জনগণ এবং এই অঞ্চলের উন্নতির লক্ষ্যে আরও নিবিড়ভাবে কাজ করার তিনি ইচ্ছাও প্রকাশ করেছেন।
সৌদি আরবের রাজা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের জনগণের প্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী ভারত এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌদি রাজার ভূমিকার প্রশংসা করেছেন।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভূতপূর্ব নির্বাচনী সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। জাপানের ওসাকায় আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে উভয় নেতা দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেন। দু’দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির ক্ষেত্রে তাঁরা একযোগে কাজ করারও সিদ্ধান্ত নেন আলাপচারিতায়।
SSS/CB/DM/