Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী মস্কো’তে জাতীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্র পরিদর্শন করলেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মস্কো’তে জাতীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্র ‘এমারকম’ পরিদর্শনে যান। এই কেন্দ্রে কিভাবে কাজকর্ম হয় এবং তাৎক্ষণিক ভিত্তিতে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত নজরদারি চালানো হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় এবং সাধারণ ধারণা দেওয়া হয়। এই কেন্দ্রটি কিভাবে বিপর্যয় মোকাবিলার কাজে নিযুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সাধন করে থাকে এ বিষয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়। মহাকাশ থেকে নজরদারি এবং ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে কিভাবে কাজ করা হয়, তাও তাঁকে বোঝানো হয়। এছাড়া, রাশিয়া এবং তার বাইরে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে জীবন এবং সম্পত্তির সম্ভাব্য বিপদের ওপর এই কেন্দ্রটি কিভাবে নজরদারি চালায় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলার জন্য সহযোগিতা করে, তাও তাঁকে বুঝিয়ে বলা হয়।

প্রধানমন্ত্রী বিপর্যয় প্রতিরোধ এবং মোকাবিলা সংক্রান্ত যেসব কাজ সমন্বয়ের মাধ্যমে এবং বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যমে করা হয়, সে বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। এই কেন্দ্রের কাজকে তিনি ‘মানবতার জন্য মহান সেবা’ বর্ণনা করেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল, বিদেশ সচিব শ্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা সচিব শ্রী জি মোহন কুমার এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের অন্যান্য বরিষ্ঠ সদস্যরা এই কেন্দ্র পরিদর্শনের সময়ে তাঁর সঙ্গে ছিলেন।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্রটি এই ধরণের কাজে নিযুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে বহুস্তরীয় সমন্বয়সাধনের কাজ করে থাকে। এছাড়া, জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাবধান করে দেওয়ার কাজও এই কেন্দ্র থেকে হয়। তাৎক্ষণিক ভিত্তিতে বিপর্যয় মোকাবিলার কাজের নজরদারি, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং মডেলের মাধ্যমে বিপর্যয় সংক্রান্ত ভবিষ্যৎবাণী, অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এই কেন্দ্রে করা হয়ে থাকে। কেন্দ্রটিতে বিশ্বব্যাপী উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং দূর নিয়ন্ত্রণ প্রযুক্তি ভিত্তিক বিশ্বব্যাপী নজরদারি ব্যবস্থা কাজে লাগানো হয়।

PG/PB/SB