Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে আবাসন ও নগরোন্নয়নের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পের সূচনা করলেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার (১৮ই ডিসেম্বর) মহারাষ্ট্র সফরে গিয়ে আবাসন ও নগরোন্নয়নের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পের সূচনা করেন।

কল্যাণ-এ এক জনসভায় প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পের শিলান্যাস করেন। এগুলি হল – থানে-ভিওয়ান্দি-কল্যাণ মেট্রো প্রকল্প এবং দহিসর-মিরা-ভায়ান্দার মেট্রো প্রকল্প। প্রকল্প দুটির কাজ শেষ হলে গণ-পরিবহণ ব্যবস্থা ব্যাপকভাবে উপকৃত হবে।

প্রধানমন্ত্রী কল্যাণ-এ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণী এবং কম আয়ের মানুষজনদের জন্য ৯০ হাজার গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন। কল্যাণ-এ শিলান্যাস হওয়া এই প্রকল্পটি রূপায়ণে খরচ ধরা হয়েছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা।

পুণেতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুণে মেট্রো পরিষেবার তৃতীয় পর্যায়ের কাজের শিলান্যাস করেন।

কল্যাণে এক জনসভায় প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার কিভাবে পরিকাঠামো ও গণ-পরিবহণ ক্ষেত্রের উন্নয়নে গতি আনতে কাজ করে চলেছে। ২০২২ সালের মধ্যে ‘সকলের জন্য গৃহ’-এর লক্ষ্যপূরণে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারের কথাও তিনি পুনরায় ব্যক্ত করেন।

পুণেতে এক সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। পরবর্তী প্রজন্মের পরিকাঠামো সহ পরিবহণ ক্ষেত্রের সুসংহতকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টার্ট-আপ ইন্ডিয়া এবং অটল উদ্ভাবন মিশনের মতো উদ্যোগ গ্রহণের ফলে ভারত প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

***

CG/BD/DM/