Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী মুখ্য পরিকাঠামো ক্ষেত্রে কাজের অগ্রগতি পর্যালোচনা করলেন

প্রধানমন্ত্রী মুখ্য পরিকাঠামো ক্ষেত্রে কাজের অগ্রগতি পর্যালোচনা করলেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শুক্রবার বিদ্যুৎ, কয়লা, আবাসন, বন্দর এবং ডিজিট্যাল ইন্ডিয়া সহ মুখ্য পরিকাঠামো বিষয়ক ক্ষেত্রসমূহের অগ্রগতি পর্যালোচনা করেছেন।

বিদ্যুৎ পৌছায় নি এমন গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ দ্রুত গতিতে এগুচ্ছে বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। বিদ্যুৎহীন ১৮,৫০০টি গ্রামের মধ্যে ইতিমধ্যে ৬০০০ গ্রামে বৈদ্যুতিকরণের কাজ হয়েছে। প্রধানমন্ত্রীকে এও জানানো হয়েছে যে, গুরুত্বপূর্ণ উদ্যোগ সমূহের অগ্রগতি ‘জিও-ট্যাগিং’ সহ অন্যান্য পরিশীলিত প্রযুক্তি প্রয়োগ করে নজরে রাখা হচ্ছে। আধিকারিকরা ব্যাখ্যা করে বলেন, অরুনাচল প্রদেশ-এর মতো রাজ্যের দূরবর্তী ও দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে অফ-গ্রীড ব্যবস্থা, যেমন সৌর প্যানেল-এর ব্যবহার করা হচ্ছে। সারা দেশে এলইডি বাল্ব বন্টনের কাজের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।

আগামী ২০২২ সালের মধ্যে ১৭৫ গিগা-ওয়াট (জি ডব্লু) পুনর্নবীকরনযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যপূরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৯.৫ গিগা-ওয়াট ক্ষমতাসম্পন্ন পুনর্নবীকরনযোগ্য শক্তি উৎপাদন ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

এবছরে কোল ইন্ডিয়া লিমিটেডের উৎপাদন বিগত ৫ বছরের গড় বৃদ্ধি ৩ শতাংশের তুলনায় ৯.২% হারে বৃদ্ধি পেয়েছে।
গ্রাম পঞ্চায়েতগুলিতে ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের কাজ ত্বরান্বিত করতে আশু উদ্যোগ গ্রহনের আহ্বান জানান। দেশের গুরুত্বপূর্ণ পর্যটনক্ষেত্রগুলিতে ওয়াই-ফাই সংযোগ দেওয়ার কাজের অগ্রগতি সম্পর্কেও প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রীকে জানানো হয় যে, এখন পর্যন্ত এই ধরণের ১২টি স্থানে সার্বজনীন ওয়াই-ফাই সংযোগ দেওয়া হয়েছে।
নকশালপন্থী অধ্যুষিত এলাকাগুলিতে মোবাইল সংযোগ দেওয়ার কাজের অগ্রগতি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। ঐসব এলাকায় এখন পর্যন্ত ১৩৭১টি টাওয়ার বসানো হয়েছে।

প্রধানমন্ত্রী সকলের জন্য আবাসন প্রকল্পের কাজে অগ্রগতি খতিয়ে দেখেন। আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় নির্মাণ সামগ্রীর যথাযথ ব্যবহার করে এই প্রকল্পের দ্রুত রূপায়নের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন।

বন্দরক্ষেত্রসমূহ পর্যালোচনা করে সংশ্লিষ্ট আধিকারিকদের জাহাজ ফিরে যাওয়ার গড় সময়-এর বিষয়ে আন্তর্জাতিক মান পূরণ করতে জরুরীভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সীমানা অনুবর্তিতা বা বর্ডার কমপ্ল্যায়েন্স-এর জন্য সময়-সীমা বড়মাত্রায় কমিয়ে আনতে এবং দেশের অভ্যন্তরীন কোষ্টাল সিপিং বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

SK/JC/AGT