Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী মোদীকে টেলিফোনে ফ্রান্সের রাষ্ট্রপতির অভিনন্দন


সাধারণ নির্বাচনে বিপুল জয়ের জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাঁক্র টেলিফোনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।

উভয় নেতাই ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য নিজেদের অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেছেন। জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দৃঢ়ভাবে ভারতের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন।

গণতান্ত্রিক দুনিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে এক অগ্রণী নেতা হিসাবে বর্ণনা করে রাষ্ট্রপতি ম্যাঁক্র আগামী আগস্ট মাসে দ্বিপাক্ষিক বৈঠক তথা জি-৭ শীর্ষ বৈঠকে যোগদানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে তাঁর আমন্ত্রণের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন।

CG/BD/SB